রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিটকয়েনের নামে ৩০০ কোটি টাকা প্রতারণা

গ্রেপ্তার দুই প্রতারণাকারী। ছবি : কালবেলা
গ্রেপ্তার দুই প্রতারণাকারী। ছবি : কালবেলা

অনলাইন মুদ্রা ব্যবসার (বিটকয়েন) নামে প্রতারণা করে প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নুরুন্নবী পলাশ (৩৩) ও মিনারুল হক মিঠু (৩৪) নামের দুজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) নগরীর তেরখাদিয়া ও নিউমার্কেট এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

নুরুন্নবী পলাশের বাড়ি গোমস্তাপুর উপজেলার কদমতলি গ্রামে। তিনি মৃত জুল মোহাম্মদ সরদারের ছেলে। তিনি বর্তমানে নগরীর তোরখাদিয়া স্টেডিয়ামের পশ্চিমে গ্রিন টাওয়ারের নবম তলায় বসবাস করে। অপরজন মিনারুল হক মিঠুর বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার খোদ্দকাছুটিয়া গ্রামে। তিনি আলিম উদ্দিনের ছেলে। তাদের আরেক সহযোগী নগরীর লক্ষ্মীপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে আনারুল ইসলাম জয় পালাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বোয়ালিয়া থানার এসআই গোলাম মোস্তফা জানান, পলাশ ও মিঠুকে ধরতে বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। পলাশকে গ্রেপ্তার করে হয়েছে বৃহস্পতিবার দুপুরে নগরীর তেরখাদিয়া স্টেডিয়ামের পশ্চিমে গ্রিন টাওয়ারের ৯ তলা ভবন থেকে। তার দেওয়া তথ্যে বিকেল সাড়ে ৫টার দিকে নিউ মার্কেটের এশিয়ান স্কাই থেকে মিঠুকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় প্রতারণা, ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করেন চাঁপাইনবাবগঞ্জের আনোয়ার হোসেন নয়ন। মামলায় নুরুন্নবী পলাশ, মিনারুল হক মিঠু ও আনারুল ইসলাম জয়কে আসামি করা হয়েছে।

এ ছাড়াও তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ আদালতে ডলার প্রতারণা অভিযোগে একটি মামলা হয়। চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশ মামলাটি তদন্ত করছে বলে জানান এসআই গোলাম মোস্তফা।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, অনলাইন মুদ্রা (বিটকয়েন) ব্যবসার নামে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু লোকের নিকট থেকে নূরনবী পলাশ ও তার সহযোগীরা প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগীরা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে বেশ কয়েকটি মামলা দায়ের করেছে। তাদের বিরুদ্ধে অন্তত দশটি মামলা চলমান রয়েছে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X