নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ৭

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নরসিংদীর চরাঞ্চল চরদীঘলদীতে দুইপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (০৪ নভেম্বর) সকালে সদর উপজেলার মাধবদী থানার চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আলমগীর মিয়া (৫২), জুনায়েদ মিয়া (১৬), শাহীন মিয়া (৩০), আশরাফুল মিয়া (২৮), শফিকুল ইসলাম (৫৫), কবির মিয়া (৪৫) ও ডলি আক্তার (৩৫)। আহতদের সবাই ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, খেয়া পারাপারে অতিরিক্ত টোল আদায় করা নিয়ে স্থানীয় শহিদ মিয়া ও চাঁন মিয়া গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে সোমবার (০৩ নভেম্বর) দুপক্ষ সংঘর্ষে জড়ানোর পর খেয়াঘাট বন্ধ হয়ে যায়। এরই জের ধরে মঙ্গলবার সকালে পুনরায় টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। এতে কয়েকজন টেঁটাবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত সাতজন আহত হন। আহত সাতজনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদা গুলশানারা কবির জানান, টেঁটাবিদ্ধসহ আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহত ব্যক্তিদের নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১১

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১২

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৩

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৪

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৫

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৬

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৭

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৮

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৯

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

২০
X