সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় সাত দিনের কর্মসূচি ঘোষণা

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় টানা দ্বিতীয় দিনের কর্মসূচি। ছবি : কালবেলা
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় টানা দ্বিতীয় দিনের কর্মসূচি। ছবি : কালবেলা

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ‘গরিবের ডাক্তার’ খ্যাত ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় টানা দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে এলাকা।

বুধবার (০৫ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ ব্রিজ থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত বৃহত্তর মানববন্ধন কর্মসূচি পালন করেন তার কর্মী-সমর্থকরা। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।

বিক্ষোভকারীদের মুখে ছিল নানা স্লোগান— ‘গরিবের ডাক্তারকে চাই’, ‘হটাও কাজী, বাঁচাও ধানের শীষ’। এতে কালিগঞ্জের আশপাশের এলাকা স্লোগানে মুখর ও বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারী। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, জেলা তরুণ দলের সহসভাপতি মাসুম বিল্লাহ, বিএনপি নেতা এসএম হাফিজুর রহমান বাবু প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, ডা. শহিদুল আলম হচ্ছেন জনমানুষের নেতা, গরিবের ডাক্তার। তাকে মনোনয়ন না দিলে সাতক্ষীরা-৩ আসনটি বিএনপির হাতছাড়া হবে। তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত দ্রুত পুনর্বিবেচনা করে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল ও ডা. শহিদুলকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

আরও পড়ুন : গুলিবিদ্ধ বিএনপি প্রার্থীর সর্বশেষ অবস্থা

মানববন্ধন শেষে নেতারা ৭ দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেন। তারা জানান, দাবি না মানা পর্যন্ত প্রতিদিন কর্মসূচি চলবে এবং প্রয়োজন হলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় অভিমুখে যাত্রা করবেন।

এর আগে সোমবার (০৩ নভেম্বর) ও মঙ্গলবার (০৪ নভেম্বর) তারা দফায় দফায় সড়ক অবরোধ, হরতাল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেন। ওই সময় সাতক্ষীরা-মুন্সীগঞ্জ সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১০

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১১

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১২

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৩

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৪

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৫

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৬

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৭

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৮

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

২০
X