সিলেট ব্যুরো
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৫:৩৬ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

‌‌বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে : এনামুল হক

সিলেটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা
সিলেটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে। শিক্ষা খাত যে কোনো রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষার মাধ্যমেই জাতির প্রকৃতি উন্নতি নিশ্চিত হয়।

তিনি বলেন, জ্ঞান-বিজ্ঞান প্রসারের এই যুগে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য ও মেধাবী হিসেবে গড়ে তুলতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে বাজেটের সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করবে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী বলেন, অবহেলিত গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীকে আর পিছিয়ে রাখার সুযোগ নেই। বিএনপি ক্ষমতায় গেলে ও আমি নির্বাচিত হলে এই জনপদের শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেব। দল আমাকে এই আসনের জন্য প্রার্থী মনোনয়ন করলেও আমি আমার দলের সহযোদ্ধা মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করব।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও গোলাপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জোনায়েদ কবীরের সভাপতিত্বে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (আইসিটি) আব্দুল হামিদ ও সিনিয়র শিক্ষক (বাংলা) নাসরিন আক্তারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X