কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

ছয় বছরের ছাত্রের গুলিতে আহত, আদালতের রায়ে চমকে গেলেন শিক্ষক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শ্রেণিকক্ষের রিডিং টেবিলে বসা অবস্থায় শিক্ষককে গুলি করেন ছয় বছরের ছাত্র। ২০২৩ সালের জানুয়ারির ওই ঘটনায় ভুক্তভোগী শিক্ষক প্রায় দুই সপ্তাহ হাসপাতালে ছিলেন। ছয়টি অস্ত্রোপচার করতে হয়েছে। এখনো তার বাঁ হাত পুরোপুরি ব্যবহার করতে পারছেন না। বলা চলে, অনেকটা ভাগ্যের জোরে বেঁচে গেছেন ওই শিক্ষক। অল্পের জন্য তার হৃৎপিণ্ড ভেধ করেনি গুলিটি।

এরপর দীর্ঘ আইনি লড়াই শেষে ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এক বিচারক সাবেক শিক্ষক অ্যাবি জর্নারকে ১০ মিলিয়ন (১ কোটি) ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। খবর আলজাজিরা ও এবিসি নিউজের।

বৃহস্পতিবার বিচারক রায় দেন। শিক্ষক নিজেই মামলাটি করেছিলেন। ভার্জিনিয়ার নিউপোর্ট নিউজ শহরের রিচনেক এলিমেন্টারি স্কুলের সাবেক শিক্ষক জর্নারের বর্তমান বয়স ২৮ বছর। তার দাবি, শ্রেণিকক্ষে ওই ছয় বছরের ছাত্রের সঙ্গে বন্দুক আছে বলে তিনি আগেই খবর পান। খবরটি স্কুলের এক সাবেক প্রশাসককে বারবার সতর্ক করা সত্ত্বেও তিনি কোনো ব্যবস্থা নেননি। তাই সাবেক সহপ্রধান এবোনি পার্কারের বিরুদ্ধে ৪০ মিলিয়ন (৪ কোটি) ডলারের ক্ষতিপূরণ দাবি করেছিলেন তিনি।

জর্নারের আইনজীবীদের একজন ডায়ান টসকানো বলেন, স্কুলের সাবেক সহপ্রধান পার্কার গুলির ঘটনার কয়েক ঘণ্টা আগেও কোনো ব্যবস্থা নেননি। পার্কারের কাজই হলো বিশ্বাস করা যে এটা সম্ভব। ঘটনার তদন্ত করা এবং পুরো সত্য জানার দায়িত্ব তার।

অপরদিকে গুলি চালানো ছাত্রটির মা-ও এ মামলায় দোষী সাব্যস্ত হন। তাকে আদালত চার বছরের কারাদণ্ড দিয়েছেন। কিন্তু শিশুটির বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১০

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১১

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৩

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৪

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১৫

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১৬

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৭

রিজার্ভ আরও বাড়ল

১৮

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৯

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X