কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় আ.লীগের মিছিল, অতঃপর...

কুমিল্লা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
কুমিল্লা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

কুমিল্লার বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের অভিযোগে ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (৭ নভেম্বর) রাতে কুমিল্লার বিভিন্ন থানা এলাকায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, বিদেশে পলাতক আ ক ম বাহাউদ্দিন বাহার এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা সরকারের পতন ঘটানোর উদ্দেশে তাদের নিজ এলাকায় অর্থ পাঠিয়ে এসব মিছিলের আয়োজন করে।

অর্থের বিনিময়ে বিভিন্ন স্থান থেকে লোক ভাড়া করে এবং গাড়ি ব্যবহার করে কুমিল্লা-ঢাকা মহাসড়কে এক মিনিটের একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীদের অনেককে মুখে মাস্ক বা রুমাল বেঁধে মুখ গোপন করতে দেখা যায়।

এ ছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট ও প্ররোচণার মাধ্যমে আত্মগোপনে থাকা কিছু ব্যক্তি এসব কার্যক্রমে ইন্ধন দিচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, রাষ্ট্রবিরোধী ও জননিরাপত্তা বিঘ্নকারী এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১০

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১১

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১২

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৩

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৪

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৫

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৬

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৭

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৯

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

২০
X