সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলকে সামনে রেখে কোচিং স্টাফ চূড়ান্ত রংপুর রাইডার্সের

রংপুর রাইডার্স। ছবি : সংগৃহীত
রংপুর রাইডার্স। ছবি : সংগৃহীত

বিপিএলকে সামনে রেখে অংশগ্রহণকারী পাঁচ দল ইতোমধ্যেই শুরু করে দিয়েছে নিজেদের প্রস্তুতি। এবারের আসরে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে অন্যতম পুরাতন দল রংপুর রাইডার্স। বরাবরই শক্তিশালী দল গঠন করে তারা। এবারও তার ব্যতিক্রম নয়। ইতোমধ্যেই নিজেদের কোচিং প্যানেল চূড়ান্ত করে ফেলেছে তারা।

বিপিএলের পরবর্তী আসরে রংপুর রাইডার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিকি আর্থার। গত মৌসুমেও তিনি কোচের দায়িত্বে ছিলেন। সহকারী কোচ হিসেবে আছেন সদ্য জাতীয় দলের দায়িত্ব পাওয়া মোহাম্মদ আশরাফুল। ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস ও স্পিন বোলিং কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ রফিক।

কোচিং স্টাফের পাশাপাশি তারকা ক্রিকেটারদেরও দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিপিএলের পরবর্তী আসরে রংপুরের জার্সিতে খেলবেন মুস্তাফিজুর রহমান। সবশেষ আসরে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে খেলেছিলেন ফিজ। টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা পেসারকে দলে ভিড়িয়ে এবারও তারকাবহুল দল গড়ার আভাস দিয়েছে রংপুর। তা ছাড়া আগামী আসরেও দলটিকে নেতৃত্ব দেবেন সোহান।

উল্লেখ্য, বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর পাঁচ ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করে বিসিবি। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X