বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

শাকিব খানের প্রতি মিনিটের দাম কতো?

শাকিব খান। ছবি : সংগৃহীত
শাকিব খান। ছবি : সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খান মানেই খবরের শিরোনাম। গত (শুক্রবার) তিনি রাজধানীর বনানীতে এক আন্তর্জাতিক এক্সেসরিজ ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তবে তার এই উপস্থিতির চেয়েও বড় আলোচনার জন্ম দিয়েছে তার পারিশ্রমিক।

সামাজিক মাধ্যমে গুঞ্জন রটেছে, এই আয়োজনে শাকিব খান ২০ মিনিটের জন্য পারিশ্রমিক নিয়েছেন ৩৫ লাখ টাকা!

যদি এই গুঞ্জন সত্যি হয়, তবে হিসাবটি দাঁড়ায় চমকে ওঠার মতো। অর্থাৎ, প্রতি মিনিটের জন্য শাকিব খান নিয়েছেন পৌনে দুই লাখ টাকা।

অল্প সময়ের এই উপস্থিতির খবর এবং পারিশ্রমিকের অঙ্ক মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে জনপ্রিয় উপস্থাপক ও রেডিও জকি গোলাম কিবরিয়া একটি ফেসবুক পোস্টের মাধ্যমে প্রশ্ন তুলেছেন।

তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সুপারস্টার সময় দিয়েছে ২০ মিনিট। পেমেন্ট নিয়েছে ৩৫ লাখ। কাজ ছিল একটা ব্র্যান্ড প্রোমোটের! কোথাও সেই ব্র্যান্ডের নাম নেই ফেসবুকে। এমন কী সুপারস্টারের কোথাও ব্র্যান্ড ট্যাগ দেখিনি। সবাই আছে তার গোঁফ আর লুক নিয়ে। ইন্টারেস্টিং। কোন এজেন্সি করেছে এই ইভেন্ট ম্যানেজমেন্ট?’

এদিকে, শাকিব খান শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুকে বনানীর সেই আলোচিত ইভেন্টের কয়েকটি ছবি পোস্ট করেছেন। তবে, প্রতি মিনিটে পৌনে দুই লাখ টাকা বা মোট ৩৫ লাখ টাকা পারিশ্রমিক নেওয়ার বিষয়টি শাকিব সংশ্লিষ্ট কেউ বা তার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তা সত্ত্বেও বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছেই।

বর্তমানে শাকিব খান ‘সোলজার’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সাকিব ফাহাদ পরিচালিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। সিনেমাটি আগামী বছর মুক্তির কথা রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৪

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৫

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৬

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৭

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৮

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৯

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

২০
X