বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রেম কি ‘২ মিনিটের নুডলস’? ভক্তদের যা শেখালেন কোয়েল

কোয়েল মল্লিক। ছবি : সংগৃহীত
কোয়েল মল্লিক। ছবি : সংগৃহীত

ওপার বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তাকে ‘টালিউড কুইন’ হিসেবেই চেনেন ভক্তরা। কাজের পাশাপাশি, তার মার্জিত ব্যবহার এবং ব্যক্তিগত জীবন— সবকিছু নিয়েই তিনি চর্চায় থাকেন, যার বেশিরভাগই ইতিবাচক। তবে নিজের ব্যক্তিগত জীবন বা প্রেম নিয়ে তাকে খুব একটা প্রকাশ্যে কথা বলতে দেখা যায় না।

এবার, নতুন প্রজন্মের ভক্তদের প্রেম নিয়ে বিশেষ টিপস দিলেন কোয়েল!

সম্প্রতি সংগীত বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে নতুন প্রজন্মের জন্য ‘ডেটিং টিপস’ দিতে বলা হয়। জবাবে কোয়েল যা বলেন, তা মন ছুঁয়ে গেছে অনুরাগীদের।

কোয়েল বলেন, ‘সম্পর্ক দুই মিনিটে তৈরি হয়ে যাওয়া নুডলসের মতো নয়। এ রকম নয় যে প্রতিটি সময়, প্রতিটা মুহূর্ত খুব সুন্দর হবে, খুব খুশির হবে বা হ্যাপেনিং হবে। একটা সম্পর্ক মানে একটা কথা দেওয়া, কমিটমেন্ট। সেই কমিটমেন্টের মধ্যে একটা পবিত্রতা থাকে, একটা লয়ালিটি থাকে।’

সম্পর্কের স্থায়িত্বের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘তাই জামাকাপড় বদলানোর মতো এটা ভালো লাগছে না তো ওটা। লাল জামাটা অনেক দিন পরা হয়ে গেছে আর ভালো লাগছে না, তো নীল জামাটা পরি। সম্পর্ক বিষয়টা কিন্তু সে রকম নয়।’

নিজের এই দর্শন ব্যাখ্যা করে কোয়েল অকপটে স্বীকার করেন, ‘হয়তো আমি একটু পুরনোপন্থি, আর আমি ওভাবেই ভালোবাসতে ভালোবাসি।’

কোয়েলের এই গভীর পর্যবেক্ষণে তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘একদম সঠিক কথা।’ আরেকজন লিখেছেন, ‘তুমি ওভাবে ভালোবাসতে ভালোবাসো, আর তাই আমরা তোমাকে সব সময় ভালোবাসি।’ অন্য একজন লেখেন, ‘এ কারণেই তুমি টালি কুইন।’

উল্লেখ্য, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি প্রযোজক নিসপাল সিং রানকে বিয়ে করেন কোয়েল মল্লিক। ২০২০ সালে তাদের সংসারে আসে প্রথম সন্তান কবীর এবং ২০২৪ সালের ডিসেম্বরে তারা কন্যা কাব্যকে স্বাগত জানান। দুই সন্তান ও স্বামী নিয়ে বেশ সুখেই সংসার করছেন এই অভিনেত্রী।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X