মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসায় নতুন দিগন্ত খুলছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

বিশ্ব রেডিওলোজি ও রেডিওগ্রাফি দিবস উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করেন অতিথিরা। ছবি : কালবেলা
বিশ্ব রেডিওলোজি ও রেডিওগ্রাফি দিবস উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করেন অতিথিরা। ছবি : কালবেলা

চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিকভাবে রোগের অবস্থান ও প্রকৃতি শনাক্ত করা। বিশেষজ্ঞরা বলেন, আধুনিক ইমেজিং প্রযুক্তি এ নির্ভুলতার নতুন দিগন্ত খুলে দিয়েছে। যথাযথ রিপোর্ট ও বিশ্লেষণ চিকিৎসককে সঠিক চিকিৎসা পরিকল্পনা নির্ধারণে সহায়তা করছে, যা রোগীর জীবনরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শনিবার (৮ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজে বিশ্ব রেডিওলোজি ও রেডিওগ্রাফি দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের আয়োজনে দিনটি উদ্‌যাপন করা হয় বর্ণাঢ্যভাবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চমেক হাসপাতালের রেডিওলোজি অ্যান্ড ইমেজিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. কাজি মো. আলম। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন। আলোচনা সভায় প্রফেসর ডা. আনিসুল মাওলা, প্রখ্যাত রেডিওলজিস্ট ডা. এহসান সোবহান চৌধুরী (ডিরেক্টর, শেভরন), ডা. দিদারুল আলমসহ খ্যাতনামা রেডিওলজিস্টরা অংশগ্রহণ করেন।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, ইমেজিং প্রযুক্তি এখন শুধু পরীক্ষা নয়— এটি চিকিৎসার অবিচ্ছেদ্য অংশ। এমআরআই, সিটি স্ক্যান, আলট্রাসাউন্ড বা ডিজিটাল এক্সরের নির্ভুল রিপোর্ট চিকিৎসকদের জন্য হয়ে উঠছে নির্ভরযোগ্য পথনির্দেশক।

তারা আরও বলেন, দেশের সরকারি ও বেসরকারি অনেক হাসপাতালেই এখনো উন্নত ইমেজিং যন্ত্রপাতির অভাব রয়েছে। ফলে অনেক ক্ষেত্রেই রোগ নির্ণয়ে বিলম্ব হচ্ছে। প্রতিটি হাসপাতালে হালনাগাদ প্রযুক্তি সংযোজন ও রেডিওগ্রাফারদের নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে রেডিওগ্রাফারদের পক্ষ থেকেও বৈজ্ঞানিক পেপার উপস্থাপন করা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা সভা, আপ্যায়ন পর্ব ও বর্ণাঢ্য র‌্যালি, যা ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেষ হয়। অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান ছিল বায়োটেক ইমেজিং ও টেসলা রিপোর্টিং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X