কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ডিম কি হার্টের জন্য ক্ষতিকর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ডিম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী উপাদান। বিভিন্ন ধরনের প্রোটিন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং রকমারি ভিটামিন ও খনিজের দুর্দান্ত উৎস এই ডিম। এটি খুবই সহজপ্রাচ্য একটি স্বাস্থ্যকর খাবার। ডিমে নানা উপকারিতা থাকলেও এ নিয়ে অনেকের মধ্যেই আবার বিভিন্ন ধরনের ভুল ধারণা রয়েছে।

ডিমের হলুদ অংশ বা কুসুম নিয়ে অনেকেরই ধারণা, এতে হার্ট সংক্রান্ত রোগের ঝুঁকি বাড়ে। এ কারণে অনেকেই ডিম খাওয়া নিয়ে ভয় পান। কিন্তু এটি কি সত্য? এ ব্যাপারে ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ফোর্টিস হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. শুভম ভাৎস্য।

আরও পড়ুন : ৩০ দিন ভাত-রুটি ছাড়লে যে পরিবর্তন আসবে

আরও পড়ুন : দিনে আধা ঘণ্টা ব্যয় করে যেভাবে শিখতে পারেন ইংরেজি

তিনি বলেন, অনেকের বিশ্বাস, ডিমের হলুদ অংশ হার্ট অ্যাটাকের কারণ। এই ধারণা একদমই ভুল।

এ চিকিৎসক বলেন, একটি ডিমে প্রায় ৬ গ্রাম প্রোটিন রয়েছে, যার মধ্যে ৪০ শতাংশ পর্যন্ত প্রোটিন ডিমের কুসুম থেকে আসে। ডিমের হলুদ অংশে রকমারি পুষ্টি উপাদান থাকে, যা আপনার মস্তিষ্ক, লিভার, পেশি, হাড় ও সামগ্রিক শরীরের ক্ষেত্রে খুবই উপকারী।

ডিমের ব্যাপারে চিকিৎসকরা বলছেন, ডিমের হলুদ অংশে ‘কলিন’ নামক উপাদান থাকে, যা মস্তিষ্ক ও লিভারের জন্য প্রয়োজনীয়। আবার এমন কিছু উপাদান বিদ্যমান, যা স্ক্রিন টাইমের জন্য হওয়া স্ট্রেন থেকে রক্ষা করে থাকে চোখকে। ডিমের কুসুমে ভিটামিন ডি থাকে, যা দুধ থেকে সহজে পাওয়া যায় না। এছাড়া কিছু গবেষণায় দেখা গেছে, ডিমের কুসুম সাদা অংশের থেকে পেশি প্রোটিন সংশ্লেষণকে অনেক বেশি পরিমাণ ট্রিগার করে থাকে।

হলুদ নাকি সাদা অংশ, কোনটি উপকরী : এ ব্যাপারে ডা. শুভম বলেন, ডিমের সাদা অংশ হচ্ছে চর্বিযুক্ত প্রোটিনের ভালো উৎস। এই সাদা অংশে ক্যালোরি কম, ফ্যাট শূন্য, যা ভালো কোলেস্টেরল বাড়াতে কাজ করে থাকে। বিপরীতে এতে প্রায় কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট নেই। এ পরিস্থিতিতে শুধু প্রোটিন বা একটি সম্পূর্ণ সুপারফুড প্রয়োজন হলে তা ভেবে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে।

দিনে কয়টি ডিম খাবেন : প্রতিদিন কয়টি ডিম খাওয়া নিরাপদ, এ নিয়েও প্রশ্ন রয়েছে অনেকের। এ ব্যাপারে ডা. শুভম ব্যাখ্যা করেছেন যে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির দিনে ১ থেকে ২টি ডিম (হলুদ অংশসহ) খাওয়া নিরাপদ, যা পুষ্টির জন্য ভালো উৎস।

আরও পড়ুন : কিডনির ওপর অতিরিক্ত লবণের প্রভাব জানালেন চিকিৎসক

আরও পড়ুন : ৭ অভ্যাসে মাত্র ৫০ দিনেই বদলে যেতে পারে আপনার জীবন

তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডিম খেতে হবে।

সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১৬ কাজ করবেন

বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

ইয়াবাসহ গ্রেপ্তার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

১০

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

১২

ব্যভিচারের অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

১৩

‘সুপার’ এল নিনোতে ১০টি বড় বিপদের শঙ্কা

১৪

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

১৫

দুই ম্যাচের ২ পেনাল্টিতে শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি

১৬

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা যান চলাচল বন্ধ

১৭

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল থেকে চলে যাও, যুক্তরাষ্ট্রকে ইরান

১৮

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

১৯

নতুন উপ-উপাচার্য পেল চার বিশ্ববিদ্যালয়

২০
X