নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

ঘোড়ার গাড়িতে চড়ে কনের বাড়ি গেলেন বর

ঘোড়ার গাড়িতে চড়ে কনের বাড়ি গেলেন বর প্রকৌশলী আসিফ হোসেন। ছবি : কালবেলা
ঘোড়ার গাড়িতে চড়ে কনের বাড়ি গেলেন বর প্রকৌশলী আসিফ হোসেন। ছবি : কালবেলা

টাপুর টুপুর করে ঘোড়ার খুরের শব্দ, সঙ্গে ঝংকারে মিশে যাওয়া ঘণ্টাধ্বনি। যেন সময় থেমে গেছে এক গ্রামীণ রূপকথার পাতায়। সেই স্বপ্নের ছন্দে এগিয়ে আসে এক রাজকীয় বরযাত্রা। গ্রামে এমন দৃশ্য এখন আর সচরাচর দেখা যায় না। কালের বিবর্তনে এ দৃশ্য এখন বিরল।

শনিবার (৮ নভেম্বর) পুরোনো সেই রীতিতে ঘোড়ার গাড়ি নিয়ে বিয়ে সেরেছেন এক তরুণ। ঘোড়ার গাড়িতে চড়ে কনের বাড়িতে গেছেন নওগাঁর বদলগাছী উপজেলার বিষ্ণুপুর গ্রামের কৃষক আফতাব হোসেনের ছেলে প্রকৌশলী আসিফ হোসেন।

ঘোড়ার গাড়ির চারপাশে সাজানো রঙিন ফিতা, ঝলমলে গাঁদা ফুল, আর গ্রামের মানুষদের মুখে একরাশ হাসি। উপজেলার পয়নারী গ্রামের দুপুরটা যেন পরিণত হলো এক উৎসবের দিনে। ঢোলের তাল, ফুলের গন্ধ, হাসি আনন্দ মিলিয়ে পয়নারী গ্রামে ফিরে এসেছিল হারিয়ে যাওয়া উৎসবের আমেজ।

জানা গেছে, উপজেলার বিষ্ণুপুর গ্রামের কৃষক আফতাব হোসেনের ছেলে প্রকৌশলী আসিফ হোসেনের বিয়ে হয় একই উপজেলার পয়নারী গ্রামের কৃষক আশরাফুল ইসলামের মেয়ে মুসফিকা আশরাফির সঙ্গে। আসিফ পেশায় বেসরকারি প্রতিষ্ঠান ডানা গ্রুপে চাকরিজীবী। আধুনিক সময়েও তিনি বেছে নিয়েছেন অতীতের হারিয়ে যাওয়া বাহন ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে যাওয়া।

১২টি মাইক্রোবাস, ৫০টিরও বেশি মোটরসাইকেল আর প্রায় তিন শতাধিক বরযাত্রী নিয়ে রওনা হয় বরযাত্রা। গ্রামের প্রতিটি মোড়ে তখন মানুষের ঢল কেউ ছবি তুলছে, কেউ আবার হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে নবদম্পতিকে।

বর আসিফ বলেন, শখের বসেই ঘোড়ার গাড়িতে চড়ার পরিকল্পনা করি। বাবা-মা ও ছোট বোন সবাই উৎসাহ দিয়েছে। অনেক খোঁজার পর অবশেষে মহাদেবপুর উপজেলা থেকে গাড়িটি পাই। এটা আমার জীবনের এক অন্যরকম অভিজ্ঞতা— এককথায় দারুণ।

কনে মুসফিকা হাসতে হাসতে বলেন, এমন আয়োজনের কথা ভাবিনি। এখন তো সবই যান্ত্রিক চালিত মোটরগাড়ি আর আলোকসজ্জায় ভরা বিয়ে। কিন্তু ঘোড়ার গাড়িতে বিয়ে— এটা তো একেবারে সিনেমার মতো। আমি সত্যিই অবাক ও আনন্দিত।

স্থানীয় স্কুলশিক্ষক আবু সাঈদ রোমেন রিপু বলেন, বর আমার মামাতো ভাই। ছোটবেলা থেকেই ওর রাজকীয় বিয়ের স্বপ্ন ছিল। আজ তা পূরণ হতে দেখে আমরা সবাই মুগ্ধ। গ্রামের মানুষও দারুণ উপভোগ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১০

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

১১

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১২

আইনজীবী বারে হামলা

১৩

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৪

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৫

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৬

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৭

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৯

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

২০
X