শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৫ এএম
অনলাইন সংস্করণ

নড়াইলে ঐতিহ্যবাহী কলাগাছ বাইচ প্রতিযোগিতা

নড়াইলের লোহাগড়ায় কলাগাছ বাইচ প্রতিযোগিতা। ছবি : কালবেলা
নড়াইলের লোহাগড়ায় কলাগাছ বাইচ প্রতিযোগিতা। ছবি : কালবেলা

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে ঐতিহ্যবাহী কলাগাছ বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের তৃণমূল পর্যায়ের যুবকদের উদ্যোগে ঐতিহ্যবাহী কলাগাছ বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ঐতিহ্যবাহী এই কলাগাছ বাইচ প্রতিযোগিতার আয়োজন করেন মো. জনি শেখ, মোঃ. চুন্নু শেখ, মো. তোফায়েল শেখসহ গ্রামের তরুণ যুবকেরা।

গ্রাম বাংলার বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী এই সংস্কৃতি অনুষ্ঠান দেখতে আশপাশের গ্রামের বিভিন্ন বয়সের লোকজন বাহিরপাড়া মুন্সীবাড়ির শান বাঁধানো পুকুর ঘাটে অবস্থান করেন। উপস্থিত সকলে এই অভূতপূর্ন আয়োজন দেখে অনেক আনন্দিত এবং উল্লাসিত বোধ করেছেন। কলাগাছ বাইচ দেখতে আসা কয়েকজনের সঙ্গে কথা হলে তারা বলেন, অনেক দিন যাবত আমাদের গ্রামে এরকম আয়োজন করা হয় না। আজকের এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। গ্রাম বাংলার বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী এই কলাগাছ বাইচ প্রতিযোগিতা ধরে রাখার জন্য সরকারি উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা।

কলাগাছ বাইচ প্রতিযোগিতার সময়ে উপস্থিত ছিলেন বাহিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য ও পুকুর মালিক মুন্সি মো. জাহিদ হোসেন তুহিন, লেখক মুন্সী মো. মুহিব্বুল মুত্তাকিন, মো. মনি মিয়া শেখ, মো. শমসের শেখ, মো. ওমর আলী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১০

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১১

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১২

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৩

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

১৪

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৬

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১৭

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৮

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

১৯

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা

২০
X