ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের ভেতরে অদৃশ্য সরকার রয়েছে : রাশেদ খাঁন

ঝিনাইদহে গণসংযোগ গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মো. রাশেদ খাঁন। ছবি : কালবেলা
ঝিনাইদহে গণসংযোগ গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মো. রাশেদ খাঁন। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদ সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, আমার কাছে মনে হয় সরকারের ভেতরে একটা অদৃশ্য সরকার রয়েছে, যারা মূলত নির্বাচন চায় না। আমাদের ভেতরে বিভাজন সৃষ্টি করে তারা এই ক্ষমতাকে দীর্ঘমেয়াদি করতে চায়। তারা চাচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে এবং আওয়ামী লীগকে নির্বাচনে আনতে।

রোববার (৯ নভেম্বর) দুপুরে ঝিনাইদহে গণসংযোগ গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি দুর্বৃত্তের হামলায় গণঅধিকার পরিষদ হরিণাকুন্ড পৌর শাখার আহ্বায়ক মোকলেছুর রহমান টোকনের ব্যবসা প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বিলবোর্ড ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

এসময় তিনি আরও বলেন, আমি রাজনীতির সৌন্দর্য দেখতে চাই। প্রার্থীদের মধ্যে ভালোবাসা দেখতে চাই। আমি দেখতে চাই আমাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া। আমি এই এলাকার সন্তান। আমি কারো বিষোদ্‌গার করার জন্য এখানে আসি নাই। আমি পুরোনো রাজনীতি করার জন্য এখানে আসি নাই। আমি পরিবর্তনের রাজনীতি করার জন্য এখানে এসেছি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে ফিরে যেতে চাই না। আমরা সম্প্রীতি ও ভালোবাসার রাজনীতি এই ঝিনাইদহে প্রতিষ্ঠিত করতে চাই।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান আমাদের শিখিয়েছে, আমরা সবাই মিলে বাংলাদেশ। আমরা একতাবদ্ধভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। আমরা যদি নির্বাচনের আগে নিজেদের সংশোধন করতে না পারি, তাহলে আমি মনে করি আগামী নির্বাচন একটি সাংঘর্ষিক নির্বাচন হবে।

রাশেদ বলেন, নির্বাচনের আগে নির্বাচনের পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে যদি দলগুলো আমাদের সহযোগিতা করে তাহলে বাংলাদেশের ইতিহাসে এটি সেরা নির্বাচন হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১০

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১১

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১২

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৩

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৪

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৫

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৬

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৭

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৮

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৯

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২০
X