ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৭:৪৫ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৭:৫০ এএম
অনলাইন সংস্করণ

শিশু আরশির মৃত্যু, মিলল চাঞ্চল্যকর তথ্য

আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ছোট বোন সামিয়া জাফরান আরশিকে হত্যার ঘটনায় বড় বোন সাদিয়া আফরিন আলভিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সকালের দিকে আরশির মৃত্যুর ঘটনায় মা তামান্না আক্তার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। নিহত আরশি (৮) শিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে। অভিযুক্ত আলভি নিহতের আপন বড় বোন।

পুলিশ জানায়, শনিবার (৮ নভেম্বর) দুপুরে আরশি ও আলভি দুই বোন দুপুরের খাবার খেয়ে তাদের শোবার ঘরে শুয়ে পড়ে। এ সময় তাদের দাদি ফাতেমা বেগম নামাজ শেষে বাইরে যাওয়ার সময় আলভিকে ভেতর থেকে দরজা বন্ধ করতে বলেন। সে ঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরে থাকা গোসলখানায় গোসল করতে যান। গোসল শেষ করে ছোট বোন আরশিকে বিভিন্ন সময়ে নানা খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে রাগে-ক্ষোভে মাথায় আঘাত করে ও গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে আলভি।

কিন্তু প্রতিবেশীদের জানায়, অনেক ডাকাডাকির পরও আরশি কোনো সাড়াশব্দ করছে না। সবাই মিলেও তাকে জাগানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া কালবেলাকে বলেন, এ ঘটনায় তাদের মা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। অভিযুক্ত আলভি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন এবং হত্যার দায় স্বীকার করেন। শিশু আরশি হত্যার ঘটনায় তার বড় বোন আলভি অভিযুক্ত প্রতীয়মান হওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

১০

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১১

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১২

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৩

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৪

আইনজীবী বারে হামলা

১৫

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৬

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৭

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৮

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৯

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X