ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১০:৩৬ এএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

খাবার খেয়ে ঘুমাতে যায় আরশি, বোন এসে দেখে নিথর দেহ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত আরশিকে ঘিরে রেখেছেন পুলিশ ও স্বজনরা। ছবি : কালবেলা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত আরশিকে ঘিরে রেখেছেন পুলিশ ও স্বজনরা। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামে আরশি নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আরশি (৮) ওই এলাকার মোহাম্মদ সোহেলের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহত শিশুর দাদি ফাতেমা বেগম বলেন, আরশির বাবা-মা চট্টগ্রাম থাকেন। আরশি ও তার বড় বোন আমার কাছে থাকে। গোসল সেরে দুপুরের খাবারের পর ঘুমাতে যায় আরশি। পরে তার বড় বোন আলভি গোসল শেষে ঘুমন্ত আরশিকে ডাকতে যায়। অনেক ডাকাডাকির পরও আরশি কোনো সাড়াশব্দ না করায় প্রতিবেশীদের জানায় আলভি। সবাই মিলেও তাকে জাগানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে আরশিকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরশিকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসিফ মোহাম্মদ তকি বলেন, শিশু আরশিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছেন স্বজনরা। তার নাক দিয়ে রক্ত বের হওয়ার চিহ্ন পাওয়া গেছে। তার মৃত্যুটি অস্বাভাবিক মনে হওয়ায় আমরা বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছি।

ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলামিন কালবেলাকে বলেন, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করি। প্রাথমিক তদন্তে শিশুটির নাক দিয়ে রক্ত বের হওয়ার চিহ্ন ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১০

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১১

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১২

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৩

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৫

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৬

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X