চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দর এলাকায় মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ

চট্টগ্রাম বন্দর এলাকা। ছবি : কালবেলা
চট্টগ্রাম বন্দর এলাকা। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ইত্যাদি নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বন্দর এলাকায় বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩নং জেটি গেইট, কাস্টম মোড়, সল্টগোলা ক্রসিংসহ বন্দর এলাকায় মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ইত্যাদি থেকে বিরত থাকতে বলা হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিএমপি সূত্রে জানা গেছে, দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য, শিল্পকারখানার কাঁচামাল আমদানি ও রপ্তানিযোগ্য পণ্য পরিবহনের জন্য প্রতিদিন প্রায় ৫ থেকে ৬ হাজার কাভার্ডভ্যান, ট্রাক, মুভার, লং ভিহিকেল বন্দরে চলাচল করে। এ বিপুল যানবাহন চলাচলের জন্য আশপাশে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা গুরুত্বপূর্ণ। বন্দর এলাকায় মিছিল, মিটিং, সমাবেশ, মানববন্ধন ইত্যাদির ফলে যানজটের সৃষ্টি হয়ে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটে। যা জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর এবং জাতীয় নিরাপত্তায় মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ জানান, চট্টগ্রাম বন্দরের আমদানি -রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন ও সচল রাখার স্বার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম বন্দর সংলগ্ন উল্লেখ এলাকায় মিছিল, মিটিং, সভা-সমাবেশ, মানববন্ধন ইত্যাদি কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১০

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১১

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১২

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৩

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৪

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৬

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৭

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৮

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৯

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X