মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে লাইভ দিয়ে ফেঁসে গেলেন যুবক

পাখি শিকারিকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
পাখি শিকারিকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

‘গাইস এহন রাইত বাজে ২টা ২১, আমরা এহন সেই লেবেলের খানা খাইতে আছি। এ পর্যন্ত শুধু ৭/৮ কেজি দেশি ঘুঘু ও বক পাখির মাংস খাইছি। আরও রান্না হইতাছে। এগুলো সব আমরা শিকার করছি।’

মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে ঠিক এভাবেই ফেসবুক লাইভে এসে একাধিক বন্যপাখি রান্না করে খাওয়ার দৃশ্য দেখিয়েছিলেন এক যুবক। আর এতেই ঘটে বিপত্তি।

এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নজরে আসে প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠনসহ অ্যানিমল লাভার্স সদস্যদের। এরপরই এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেককে অবগত করেন তারা।

এদিকে বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে বন বিভাগ, পটুয়াখালীর কলাপাড়া রেঞ্জের কর্মকর্তাকে সঙ্গে নিয়ে পাখি শিকারিকে খুঁজে বের করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযুক্তকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযুক্ত বাইজিদ আমিন বালীয়াতলী ইউপির আমতলী পাড়া গ্রামের মাসুম বিল্লাহর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক কালবেলাকে বলেন, অভিযুক্ত যুবক বাইজিদ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অমান্য করে পাখি শিকার শেষে রান্না করে খাওয়ার বিষয়ে অ্যানিমল লাভার্স আমাকে অবহিত করে। পরে বন বিভাগের কলাপাড়া রেঞ্জ কর্মকর্তা প্রসিকিউশন দাখিল করলে ওই পাখি শিকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া কেউ বন্যপাখি শিকার করলে তাকে আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১০

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১১

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১২

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৩

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৪

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৫

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৬

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৭

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৮

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৯

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০
X