ভ্রাম্যমাণ প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পুত্রবধূর মারধরে হাসপাতালে ভর্তি বৃদ্ধ শ্বশুর 

দুমকি থানা। ছবি : সংগৃহীত
দুমকি থানা। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর দুমকিতে নাতনির দুষ্টুমি থামাতে বাধা দেওয়ায় এক বৃদ্ধ শ্বশুরকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে তার পুত্রবধূ।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝাটরা গ্রামে এ ঘটনা ঘটে।

পুত্রবধূর বাবার বাড়ি একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাদামাটি নিয়ে খেলার সময় আড়াই বছরের নাতনিকে বাধা দেন শ্বশুর মান্নান হাওলাদার (৯০)। এতে নাতনি কেঁদে উঠলে তার মা রিমা বেগম উত্তেজিত হয়ে লোহার রড দিয়ে বৃদ্ধ শ্বশুরকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে মন্নান হাওলাদারকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের হাঁটুর নিচে ফেটে গুরুতর জখম হয়েছে।

আহত মান্নান হাওলাদার অভিযোগ করে বলেন, আমার ছেলে ঢাকায় থাকে, আর পুত্রবধূ রিমা বাড়িতে থাকে। নাতনি কাদামাটিতে খেলতে গেলে আমি বাধা দিই। পরে সে আমার ওপর রেগে গিয়ে মারধর করেছে। ছেলেকে জানালে সে বিচার করবে বলে জানিয়েছে।

অভিযুক্ত রিমা বেগম ঘটনার পর আত্মগোপনে রয়েছেন। তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কালবেলাকে জানান, মারধরের ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X