পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

দেশ ও জাতীয় স্বার্থে জোটবদ্ধ নির্বাচনের পথও খোলা : আখতার

রংপুরের পীরগাছায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন আখতার হোসেন। ছবি : কালবেলা
রংপুরের পীরগাছায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন আখতার হোসেন। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেদের সক্ষমতায় এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে জাতীয় স্বার্থে ও বাংলাদেশকে নতুনভাবে এগিয়ে নিতে যদি জোট নির্ভর নির্বাচনে যেতে হয়, সেই পথও খোলা রেখেছে এনসিপি।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে রংপুরের পীরগাছার পারুল ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

আখতার হোসেন বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নানা বিষয়ে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত আমরা কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাইনি। এককভাবে নির্বাচনের প্রস্তুতিতে কোনো কমতি রাখিনি। প্রয়োজনে জোটগতভাবেও অংশ নিতে পারি।

তিনি জানান, আসন্ন নির্বাচনের জন্য ইতোমধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রার্থীদের জীবনবৃত্তান্ত আহ্বান করেছে। বিভিন্ন এলাকা থেকে একাধিক যোগ্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যাচাইবাছাই শেষে দ্রুত প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।

জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে আখতার হোসেন বলেন, জুলাই সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর বাস্তবায়নের আদেশ সঠিকভাবে জারি করা। সরকার যদি তা সঠিকভাবে জারি করে, তাহলে এর মাধ্যমে বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব। অন্যথায় গণভোটও টেকসই সমাধান দিতে পারবে না।

তিনি আরও বলেন, আমরা নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন জনগণের সামনে তুলে ধরছি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করে জনগণের প্রকৃত সেবাদায়ক প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা নিয়েছি। মানবিক মর্যাদার বাংলাদেশই আমাদের লক্ষ্য।

উত্তরাঞ্চলের মানুষের বৈষম্য প্রসঙ্গে এনসিপির এ নেতা বলেন, উত্তরের মানুষ নানাভাবে বৈষম্যের শিকার হয়েছে। আমরা চাই, এ অঞ্চলের মানুষ আত্মনির্ভরশীল হোক। ন্যায্য হক আদায়ের লড়াইয়ে আমরা জনগণের পাশে আছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১০

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১২

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৩

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৪

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৫

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৬

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৭

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৮

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

২০
X