কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সেলিমুজ্জামান

গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তিনি মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় তিনি তার ও দলের বিজয়ের ব্যাপারে পূর্ণ আশাবাদ ব্যক্ত করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আন্তরিকতার সঙ্গে তা গ্রহণ করেছেন। জনগণ এখন পরিবর্তন চায়, এই পরিবর্তনকে সামনে রেখেই আমরা কাজ করে যাচ্ছি।’

নির্বাচনে মনোনয়নপত্র মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি রোববার পর্যন্ত যাচাই-বাছাই হবে।

রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি রোববার পর্যন্ত। কমিশনের দায়ের করা। আপিল নিষ্পত্তি করা হবে ১২ জানুয়ারি সোমবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি মঙ্গলবার।

রিটার্নিং অফিসাররা প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি (বুধবার)। নির্বাচনী প্রচারণা চলবে আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত অর্থাৎ ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১০

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১১

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১২

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১৩

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

১৪

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৫

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

১৬

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১৭

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১৮

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৯

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

২০
X