সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে গাছ কেটে রেলপথে নাশকতার চেষ্টা

ফেনীতে গাছ কেটে ঢাকা-চট্টগ্রাম রেলপথে নাশকতার চেষ্টা। ছবি : কালবেলা
ফেনীতে গাছ কেটে ঢাকা-চট্টগ্রাম রেলপথে নাশকতার চেষ্টা। ছবি : কালবেলা

ফেনীতে রাতের আঁধারে গাছ কেটে রেললাইনে ফেলে নাশকতার চেষ্টা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে বিষয়টি রেলওয়ের কর্তৃপক্ষের নজরে আসায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর কালিদহ ইউনিয়নের মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

রেল পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে রেলওয়ের নিয়মিত টহলদল শহরতলীর আলোকদিয়া সংলগ্ন মহেশপুর এলাকায় রেললাইনের ওপর গাছের গুঁড়ি দেখতে পান। তাৎক্ষণিক সেগুলো সরিয়ে নেওয়ায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন কালবেলাকে জানান, গাছ কেটে রেল যোগাযোগ ব্যাহত করার জন্য দুর্বৃত্তরা চেষ্টা করেছিল। তবে রেলওয়ে টহলদলের নজরে আসায় কাটা গাছ গুলো সরিয়ে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক নজরে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় হয়নি।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান জানান, রেললাইনের পাশে থাকা গাছ কেটে লাইনে ফেলে নাশকতার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। পরে রেলওয়ে পুলিশ বিষয়টি জানতে পেরে ভোররাতেই গাছগুলো সরিয়ে রেলপথ পরিষ্কার করে দেয়। এ নিয়ে কোনো সমস্যা হয়নি, রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X