বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

১১ বছর পর ‘মন বোঝে না’ মুক্তি নিয়ে তমার ক্ষোভ

তমা মির্জা I ছবি : সংগৃহীত
তমা মির্জা I ছবি : সংগৃহীত

প্রায় এক যুগ আগে শুটিং শেষ হওয়া ‘মন বোঝে না’ সিনেমাটি গত সপ্তাহে হুট করেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। কিন্তু এত বছর পর ছবির কোনো খবর না দিয়েই মুক্তি দেওয়ায় প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চূড়ান্ত অপেশাদার আচরণের অভিযোগ আনলেন ছবিটির নায়িকা তমা মির্জা। সেইসঙ্গে প্রকাশ করেছেন তীব্র বিরক্তি ও হতাশা।

২০১৩ সালে শুরু হওয়া এই ছবিটি পরিচালনা করেছেন আয়েশা সিদ্দিকা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আরিফিন শুভ ও তমা মির্জা। জানা গেছে, ২০১৪ সালেই ছবিটির সম্পূর্ণ শুটিং শেষ হয় এবং ছবিটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। কিন্তু অজানা কারণে প্রযোজক ছবিটি মুক্তি দেননি।

হঠাৎ করে গত শুক্রবার দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেলেও এর প্রচারণায় দেখা যায়নি ছবির প্রধান শিল্পী আরিফিন শুভ বা তমা মির্জাকে।

এ প্রসঙ্গে তমা মির্জা গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘১১ বছর আগে আমরা শুটিং শেষ করেছি। ওই সময় অনুযায়ী ছবিটি সময়োপযোগী ছিল। অনেক টাকা বিনিয়োগ করে শুটিং করা হয়েছিল। আমরাও সেভাবে কাজ করেছি। এরপর দীর্ঘ সময়ে শুভ ভাই ও আমি—আমরা অনেকটাই বদলে গেছি। আমাদের অভিনয়, চিন্তাভাবনা ও আউটলুক—সবকিছুতে একটা পরিবর্তনও এসেছে।’

তমা মনে করেন, এত পুরোনো ছবি এখন মুক্তি পাওয়ায় তা শিল্পী এবং ছবি উভয়ের জন্যই ক্ষতির কারণ। তিনি বলেন, ‘এই সময়ে এসে দর্শকেরা আমাদের সমসাময়িক কাজের সঙ্গে তুলনা করলে এটা ছবির জন্য ক্ষতি। ছবির ক্ষতি মানে তো প্রযোজকও ক্ষতিগ্রস্ত। আমার কেন জানি মনে হয়, একটা ছবির শুটিং শেষ হওয়ার তিন বছরের মধ্যে তা মুক্তির ব্যবস্থা করা উচিত। না হলে সেই ছবির মেরিট নষ্ট হয়। এতে শিল্পীরও সুনাম নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।’

প্রযোজকের এমন আচরণে হতাশ হয়ে তমা মির্জা আরও বলেন, ‘একজন প্রযোজক যখন কোনো ছবি বানান, তার সেই ছবি মুক্তি দেওয়ার শতভাগ অধিকার রয়েছে। কিন্তু এখানে কথা হচ্ছে, মুক্তির আগে আমরা যারা প্রধান চরিত্রের অভিনয়শিল্পী, তদের সঙ্গেও কোনো ধরনের আলাপ-আলোচনা নেই! মতামত জানার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেননি। এটা চূড়ান্তমাত্রার অপেশাদার আচরণ।’

এদিকে তমা মির্জাকে সর্বশেষ দেখা গেছে শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমায়। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X