ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘যারা জামায়াতকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে’

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এ টি এম আজহারুল ইসলাম। ছবি : কালবেলা
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এ টি এম আজহারুল ইসলাম। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, যারা জামায়াতকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল তারাই আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম না, আমরা স্বাধীনতার পক্ষে কিন্তু ভারতের বিরুদ্ধে ছিলাম। এজন্য আমাদের স্বাধীনতাবিরোধী আখ্যা দিয়ে মিথ্যা মামলা দিয়েছে। যে মিথ্যা মামলায় জামায়াতের মজলুম নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে ফেনীর দাগনভূঞায় জামায়াতে ইসলামী দাগনভূঞা উপজেলা ও পৌর শাখার আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এটিএম আজহারুল ইসলাম বলেন, যারা জামায়াত নেতাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করে উল্লাস করেছে তারা আজ কোথায়? আমাদের মহান নেতা শহীদ মীর কাসেম আলী যখন বিদেশে ছিলেন তখন দেশ থেকে অনেকেই ফোন করে দেশে আসতে নিষেধ করেছিলেন। তখন তিনি বলেছেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা যদি আমার অপরাধ হয় তবে যা হওয়ার হবে। আমি দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি। আমি দেশে ফিরব। তখন তিনি দেশে ফিরে আসেন। চোরের মতো বিদেশে লুকিয়ে থাকেননি। পরে মিথ্যা সাজানো মামলায় তাকে মানবতাবিরোধী আখ্যা দিয়ে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ তাদের অসহায় নেতাকর্মীদের ফেলে রেখে দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে পালিয়েছে। আর যারা দেশের পক্ষে কাজ করে তারা কখনো পালায় না।

জামায়াতে ইসলামীর এ নেতা বলেন, আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আপনারা একবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেখেন আমরা কেমন কাজ করি। আমরা রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের চেহারা পাল্টে দেব। সকল অনিয়ম দুর্নীতি অনাচার দূর করব। এর আগে জামায়াত সরকারে থেকে কৃষি ও শিল্প মন্ত্রণালয় চালিয়েছে। এক টাকার দুর্নীতির অভিযোগ কেউ দিতে পারেনি। আমরা দুর্নীতি করব না, দুর্নীতি করতেও দেব না। এ পরীক্ষায় আমরা আগেই উত্তীর্ণ হয়েছি।

দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী ছালাহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিসে শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১০

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১১

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১২

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৩

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৪

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৫

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৬

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৭

যুবদল নেতা বহিষ্কার

১৮

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৯

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

২০
X