কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০২:১১ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার মিরপুরে বাসে আগুন

শতাব্দী পরিবহনে আগুন। ছবি : সংগৃহীত
শতাব্দী পরিবহনে আগুন। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। ‎বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ‎স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করে মোটরসাইকেলে কয়েকজন এসে শতাব্দী পরিবহন নামে একটি বাসে আগুন দেয়। এ সময় আশপাশের সবাই আতঙ্কে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

ডিএমপি শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই মো. রিপন জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আমাদের টিম পাঠিয়েছি। এখনো আমরা বিস্তারিত জানতে পারিনি।

এর আগে সকালে রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সকালে উত্তরার জসীম উদ্দীন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিন ওভার হিটের কারণে এ আগুনের সূত্রপাত হয়।

তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ত্রুটিপূর্ণ ইঞ্জিন বা শর্টসার্কিট থেকেও আগুনের উৎপত্তি হতে পারে। আগুনে মাইক্রোবাসের সামনের অংশ পুড়ে যায়।

এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। চলন্ত অবস্থা ইঞ্জিনে ত্রুটির কারণে আগুন লেগেছে। পরে ড্রাইভার সড়কের পাশে গাড়ি রেখে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। আমরা ঘটনাস্থলে গিয়ে ড্রাইভারকে না পেলেও পরে তার সঙ্গে যোগাযোগ হয়েছে।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X