পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

৪ দিনে সীমান্ত থেকে ১৪ গরু নিয়ে গেল বিএসএফ

ফেনীর পরশুরাম সীমান্ত। ছবি : সংগৃহীত
ফেনীর পরশুরাম সীমান্ত। ছবি : সংগৃহীত

ফেনীর পরশুরাম সীমান্ত থেকে ফের বাংলাদেশি কৃষকের ৭টি গরু নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। চলতি সপ্তাহে এ পর্যন্ত ১৪টি গরু নিয়ে গেছে তারা।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে পৌর এলাকার বাউর পাথর মিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার মির্জানগর ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রাম থেকে স্থানীয় কৃষকের পাঁচটি গরু ধরে নিয়ে যায় বিএসএফ। যদিও ওই গরুগুলো দ্বিপক্ষীয় পতাকা বৈঠকের মাধ্যমে এক দিন পর ফেরত দেয় বিএসএফ। এ ছাড়া সোমবার পৌর এলাকার বাসপদুয়া সীমান্তেও স্থানীয় কৃষকের গরু ধরে নিয়ে যায় বিএসএফ। এরপর মঙ্গলবারও বিকেলে বাউর পাথর গ্রামের আমির হোসেনের তিনটি, মিনা আক্তারের দুটি, মো. রুবেলের একটি এবং পুষ্পা আক্তারের একটি গরু নিয়ে গেছে বিএসএফ।

বাউর পাথর গ্রামের আমির হোসেন অভিযোগ করেন, প্রতিদিনের মতো মঙ্গলবারও তার তিনটি গরুসহ আরও এলাকার কয়েকজনের গরু বাংলাদেশের অভ্যন্তরে মিরপাড়া সীমান্তবর্তী এলাকায় উঁচু জমিতে ঘাস খাচ্ছিল। এ সময় বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ৭টি গরু নিয়ে যায়। বিষয়টির তাৎক্ষণিকভাবে বাংলাদেশের বিজিবিকে জানানো হয়েছে। তাদের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলেও এখনো গরু ফেরত দেয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের দাবি, হঠাৎ করে সীমান্তে গরু পাচারকারীরা সক্রিয় হয়েছে। গত কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাই পথে ভারত থেকে গরু আনছে চোরাকারবারিরা। এতে ভারতীয় বিএসএফ ক্ষিপ্ত হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে চোরাই গরু সন্দেহে বাংলাদেশি কৃষকের গরু ধরে নিয়ে যাচ্ছে।

এ বিষয়ে বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তের শূন্য রেখা অতিক্রম করায় বিএসএফ গরুগুলো আটক করে। গরুগুলো ফেরত আনতে বিজিবির পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১০

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১১

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১২

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৩

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৪

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৫

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৬

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৭

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৮

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৯

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

২০
X