সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালিহাতি (টাংগাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

আল্লাহর করুণা আমরা আ.লীগ থেকে দুজনই বহিষ্কার হয়েছি : লতিফ সিদ্দিকী

টাঙ্গাইলে আবদুল লতিফ সিদ্দিকী। ছবি : কালবেলা
টাঙ্গাইলে আবদুল লতিফ সিদ্দিকী। ছবি : কালবেলা

সাবেক মন্ত্রী সদ্য কারামুক্ত আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, আল্লাহর অপার করুণা আমরা আওয়ামী লীগ থেকে দুজনই বহিষ্কার হয়েছি। না হলে আজকে আমরা ঘৃণিত হতাম।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে জুমার নামাজ শেষে উপস্থিত কর্মী-সমর্থক-অনুসারীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

লতিফ সিদ্দিকী বলেন, আমি জেলে গিয়ে দেখেছি সেই বড় বড় কুতুবরা ৫ আগস্টের আগে যে ভাব ধরত, সে ভাব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ ভাববাদীদের, অহংকারীদের পছন্দ করে না। ড. ইউনূসের নেতৃত্বে একটি পরিষদ দেশ চালাচ্ছে- এটাকে আমি সরকার বলি না। জুলাই অভ্যুত্থানের পর সরকারের প্রতি মানুষের অনেক আকাঙ্ক্ষা, অনেক আশা ছিল। কিন্তু তার লক্ষ ভাগের এক ভাগও পূরণ হয়নি।

তিনি বলেন, জীবদ্দশায় আমি আর কোনো রাজনৈতিক দল করব না। কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশে সারাজীবন থাকব।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, এ দেশে জয় বাংলা বললে যদি অপরাধ হয় তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করতে হবে। আমাদের লোকজন সবসময় সর্বত্র ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলবে।

একপর্যায়ে তিনি জুলাই-আগস্টের রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ টেনে বলেন, শেখ হাসিনাকে যারা পতন ঘটিয়েছে, তাদের আমি প্রথমে ধন্যবাদ দিয়েছিলাম। কিন্তু জুলাই-আগস্টের পর তাদের কার্যক্রমের একটি কাজও আমার ভালো লাগেনি। আজও আমি ‘জুলাইকে’ সমর্থন করি কিন্তু সেই সময় যা যা ঘটেছে সবকিছু আমি সমর্থন করি না।

এ সময় সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকী, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, শামিম আল মনসুর আজাদ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন এলাকার সিদ্দিকী পরিবারের কর্মী-সমর্থক-অনুসারীরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার সকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়ায় সুলতান আলাউদ্দিন হোনাইন শাহ কাশ্মিরী (র.) এর মাজার জিয়ারত করেন। পরে দুই সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে তার নির্বাচনী এলাকার মানুষ এলেঙ্গায় তাকে স্বাগত জানায় এবং নিজ গ্রাম ছাতিহাটীতে নিয়ে আসেন। সেখানে তিনি পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে জুমার নামাজ আদায় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X