রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

আলোচনা সভায় অতিথিরা। ছবি : কালবেলা
আলোচনা সভায় অতিথিরা। ছবি : কালবেলা

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ আলোচনা সভা হয়।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের রাবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আমীরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল। আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাবি শাখার সভাপতি আব্দুল আলীম, শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী প্রমুখ।

সভায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, যে দল ৭ নভেম্বরের মতো একটি ঐতিহাসিক দিন উপহার দিতে পারে, সেই দলকে সংস্কার শেখানোর প্রয়োজন নেই। যে নেতা সব বাধা অতিক্রম করে বাংলাদেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ যুক্ত করতে পারেন, সেই নেতার দলকে ইসলাম শেখানোরও দরকার হয় না।

তিনি আরও বলেন, দেশের হতাশাগ্রস্ত বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে পাঠিয়ে তাদের স্বাবলম্বী করেছিলেন শহীদ জিয়া। এতে তারা শুধু কর্মজীবী মানুষে পরিণত হননি, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও স্বয়ংসম্পূর্ণতায় পৌঁছেছিল। যে দল ৭ নভেম্বর আনতে পারে, যে দল সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ লিখতে পারে— সেই দলকে অন্য কোনো দল এসে সংস্কার বা ধর্ম শেখাবে, তা হতে পারে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১০

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১১

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৪

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৫

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৬

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৭

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৮

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৯

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X