সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১১:০৭ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

র‍্যাবের অভিযানের সময় সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযান টের পেয়ে প্রকাশ্যে হামলা ও গুলি চালিয়েছে এক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। এ সময় জাহিদ ও তার সহযোগীদের এলোপাতাড়ি গুলিতে এক গৃহবধূ গুলিবিদ্ধ হন।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে ফতুল্লার মাসদাইর বালুটমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ গৃহবধূর নাম জবা আক্তার (২২)। তিনি গাইবান্ধা বাজার এলাকার ভাড়াটিয়া মো. রহিম উদ্দিনের স্ত্রী। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাসী জাহিদকে ধরতে নজরধারী করে র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল । র‌্যাবের দলটি মাসদাইরের গাইবান্ধা বাজার এলাকায় পৌঁছালে জাহিদ ও তার সহযোগীরা র‌্যাবের গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে। এসময় জাহিদের ছোড়া গুলি স্থানীয় এক বাড়ির রান্নাঘরে থাকা জবা আক্তারের বুকে লাগে। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জবা আক্তারের স্বামী রহিম উদ্দিন জানান, তার স্ত্রী রান্না করছিলেন, হঠাৎ গুলি এসে তার বুকে লাগে। কীভাবে বা কোথা থেকে গুলি এসেছে তা তিনি নিশ্চিত নন।

তার আগে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় মাসদাইর এলাকায় নাসিক ১৩ নং ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাহিদুর রহমান পারভেজের ওপর ছুরিকাঘাত ও গুলির ঘটনা ঘটায় জাহিদ ও তার সহযোগীরা। ঘটনাটির পর থেকেই র‌্যাব সদস্যরা সন্ত্রাসী জাহিদকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করেন।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, শনিবার বিকেলে জাহিদ ও তার লোকজন পারভেজকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যা লক্ষ্যভ্রষ্ট হয়। ওই ঘটনার পর থেকেই জাহিদকে গ্রেপ্তার করতে অভিযান চলছে। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে রোববার এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। জাহিদের নামে ৩টি হত্যা মামলা রয়েছে।

র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, শনিবারের ঘটনার র‌্যাবের গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। সে প্রেক্ষিতে জাহিদ ও তার সহযোগীদের অবস্থান শনাক্ত করতে রোববার আমাদের সোর্স কাজ শুরু করে। পাশাপাশি আমাদের আভিযানিক দলটিও সেই স্থানের উদ্দেশ্যে রওনা হয়। তবে আভিযানিক দলটি পৌঁছানোর আগেই বিষয়টি টের পেয়ে জাহিদ ও তার দল গুলি ছুড়ে। এতে পাশের বাড়িতে থাকা নারী গুলিবিদ্ধ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১০

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১১

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১২

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৩

আইনজীবী বারে হামলা

১৪

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৫

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৬

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৭

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৮

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২০
X