রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৭:৩৮ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে কলেজছাত্র নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহীতে হোস্টেলের ছাদে বৃষ্টির পানিতে গোসল করতে গিয়ে সাহাবুল (২৭) নামের এক কলেজছাত্র বজ্রপাতে নিহত হয়েছেন।

আজ রোববার বিকেল ৫টার দিকে মহানগরীর হেতমখাঁ গোরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহাবুল রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টানা কয়েক দিনের অসহনীয় গরমের পর রোববার বিকেলে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় সাহাবুল নগরীর হেতেমখাঁ এলাকার ‘রাতের মায়া’ নামের হোস্টেলের ছাদে বৃষ্টির পানিতে গোসল করতে যায়। সেখানে আকস্মিক বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে তাকে হোস্টেলের লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে থানায় একটি ইউডি মামলা হবে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X