পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পিতা-পুত্রকে কুপিয়ে মেয়েকে অপহরণ

কক্সবাজারের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
কক্সবাজারের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

কক্সবাজারের কুতুবদিয়ায় পিতা-পুত্রকে এলোপাতাড়ি কুপিয়ে কলেজপড়ুয়া মেয়েকে অপহরণ করছে এক অপহরণকারী চক্র। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার উত্তর ধুরুং বাঁকখালী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভাই ছলিম উল্লাহ জানায়, উত্তর ধুরুং বাঁকখালী এলাকার হাবিব উল্লাহর মেয়ে কুতুবদিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী আসমাউল হুসনাকে মাসখানেক আগে একই এলাকার মোক্তার আহমদের পুত্র সাখাওয়াত (২২) জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ ঘটনায় পিতা হাবিব উল্লাহ বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

এদিকে শনিবার রাত ৮টার দিকে সাখাওয়াত স্থানীয় ডাকাত মানিকের নেতৃত্বে তৌহিদ, ইকবাল, আমজাদ, রুবেল, বাহাদুর, মিজান, মাহামুদুল করিমসহ অন্তত ১০ জনের একটি অপহরণ চক্র ঘরে হামলা চালিয়ে আসমাউলকে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় পিতা হাবিব উল্লাহ ও ভাই ছলিম উল্লাহ বাধা দিলে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে মেয়েকে তুলে নিয়ে যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন।

এ বিষয়ে কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। অপহৃত কলেজছাত্রীকে একটি ঘর থেকে উদ্ধার করা হয়েছে, তবে কাউকে পাওয়া যায়নি। পরবর্তী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৪ দিন ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে, কবে থেকে শুরু?

ছবিতে কী দেখছেন, মাছ নাকি অন্য কিছু? উত্তরই বলে দেবে আপনার মস্তিষ্ক কেমন

দুবছর পর আংশিকভাবে খুলছে গাজার রাফাহ ক্রসিং

নারী নেত্রীদের ‘ঝাড়ু মিছিল’, যা বললেন সর্বমিত্র

বিএনপির বিরুদ্ধে আবোল তাবোল বক্তব্য দেওয়া হচ্ছে : তারেক রহমানের উপদেষ্টা

মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

বিএনপির নির্বাচনী ক্যাম্পে আগুন দিল দুর্বৃত্তরা

এপস্টেইনের নথিতে সাংবাদিক জামাল খাসোগি হত্যার চাঞ্চল্যকর তথ্য ফাঁস 

রাজকে নিয়ে যা বললেন পরী

অসংক্রামক রোগ বাড়ছে, সচেতনতার তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের

১০

গ্যাস সরবরাহ বিঘ্নিতের কারণ জানাল তিতাস

১১

একটি দল হ্যাঁ ভোটের বিজয়ের কথা বলে না : জামায়াত আমির

১২

নগদের ইতিহাসে একমাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

১৩

ভারতের তেল কেনা নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

১৪

প্রথম ১০ রোজার বিশেষ দোয়া

১৫

এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, বুঝবেন যেভাবে

১৬

জুলাই সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: আলী রীয়াজ

১৭

কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির

১৮

তপশিলের পর থেকে আটকদের তথ্য জানাল আইএসপিআর

১৯

যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই বিভাজন চায় : সালাহউদ্দিন

২০
X