পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

শতাধিক ছিন্নমূল মানুষকে এক বেলা পেট পুরে খাওয়ালেন তরুণরা

মসজিদের সামনে জড়ো হওয়া মানুষের মধ্যে খাবারের প্যাকেট বিতরণ করছেন তরুণরা। ছবি : কালবেলা
মসজিদের সামনে জড়ো হওয়া মানুষের মধ্যে খাবারের প্যাকেট বিতরণ করছেন তরুণরা। ছবি : কালবেলা

রংপুরের পীরগাছায় শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষকে এক বেলা খাওয়ালেন তরুণরা। শুক্রবার (২১ নভেম্বর) জুমার নামাজের পর উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ, রেলওয়ে স্টেশন জামে মসজিদের সামনে জড়ো হওয়া ভিক্ষুক, সাহায্যপ্রার্থীসহ বাজারের ভাসমান ছিন্নমূল মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেন তারা।

তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘পীরগাছা বন্ধু মহল’ নামে একটি গ্রুপ রয়েছে। এই গ্রুপের মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে সামাজিক, সচেতনতামূলক ও মানবিক কাজ করে আসছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার জনৈক শারমিন ও ইতালি প্রবাসী আনোয়ার হোসেনের সহযোগিতায় শতাধিক দুস্থ ও অসহায় মানুষকে এক বেলা খাবারের আয়োজন করেন তরুণরা।

গ্রুপের অ্যাডমিন এসএম মাসুদ রানা জানান, তারা ২০২৩ সালে ‘পীরগাছা বন্ধু মহল’ গ্রুপটি খোলেন। বর্তমানে তাদের ২৬ হাজার সদস্য রয়েছে। দীর্ঘদিন থেকে তারা গরিব-দুস্থদের নলকূপ প্রদান, বাড়ি তৈরি করে দেওয়া, পুরো মাসের বাজার করে দেওয়া, চিকিৎসা সহায়তাসহ নানাবিধ সামাজিক কাজ করে আসছেন। এ কাজে এলাকার তরুণদের ব্যাপকভাবে তারা সম্পৃক্ত করেছেন।

তিনি আরও জানান, তরুণরা ভালো কাজের প্রতি দিন দিন উৎসাহী হচ্ছেন। তারা সামাজিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠছেন। উপজেলার পবিত্রঝাড় গ্রামের স্বামী-সন্তানহীন বৃদ্ধা নয়ামাই বেওয়া জানান, সব কিছুর দাম এত বেশি যে, তিনি অনেক দিন ধরে ভালো খাবার খান না। তরুণদের দেওয়া বিরিয়ানি তৃপ্তি সহকারে পেট ভরে খেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১০

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১১

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৩

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৪

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৫

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৬

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৭

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৮

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৯

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

২০
X