সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

এ দেশ সবার, কারো একার না : সালাউদ্দিন বাবু

আশুলিয়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। ছবি : কালবেলা
আশুলিয়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। ছবি : কালবেলা

বিএনপির সহপরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনে দলের মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেছেন, ধর্ম, বর্ণ, রাজনৈতিক মত— এসব ভেদাভেদ ভুলে আমরা মানুষের অধিকার ও নিরাপত্তার জন্য কাজ করতে চাই। হিন্দু ভাইদের নিরাপত্তায় বিএনপি ঢাল হিসেবে থাকবে। এ দেশ সবার, কারো একার না।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, এ অঞ্চলের অর্ধেক ভোটার নারীরা— এ বাস্তবতা ভুলে গেলে চলবে না। নারীদের কাছে নারীরা, আর পুরুষদের কাছে পুরুষরা গিয়ে ধানের শীষের ভোট চাইবে। মানুষের কাছে যেতে হবে— কারণ ক্ষমতার মালিক জনগণ।

সভায় মাদকবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, মাদক এখন এ অঞ্চলের একটি মহামারী। পাথালিয়াকে মাদকমুক্ত করতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিচ্ছি।

পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম–সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল, সাবেক সভাপতি আশুলিয়া যুবদল মো. আব্দুল হাই, আশুলিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমান মাস্টার, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন, যুগ্ম-সম্পাদক রুবেল শেখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১০

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১১

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১২

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৩

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৪

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৫

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৬

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৭

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৮

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৯

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

২০
X