পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকচাপায় সড়কেই প্রাণ গেল বাবা-মেয়ের

দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

পাবনার সুজানগরে ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই শিশু।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপেজেলার পাবনা-ঢাকা মহাসড়কের চব্বিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মোটরসাইকেলচালক জব্দুল শেখ (৩৫) ও তার মেয়ে জুবাইয়া খাতুন (৮)।

মাধপুর থানার ওসি মোস্তাফিজার রহমান কালবেলাকে বলেন, পাবনা থেকে কাশীনাথপুরগামী পাটবোঝাই একটি ট্রাক একই দিকে আসা মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে। এতে জব্দুল শেখ ও তার ছোট মেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

তিনি আরও বলেন, মোটরসাইকেলে থাকা জব্দুলের ছেলে মমিন শেখ (৫) ও ভাতিজা সিয়াম শেখ (৬) গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১০

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১১

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১২

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৩

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৪

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৬

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৭

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৮

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৯

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X