ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন দিতে গড়িমসি করলে যথোপযুক্ত জবাব দেওয়া হবে : মিন্টু

পথসভায় বক্তব্য দেন আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা
পথসভায় বক্তব্য দেন আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশের বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ। আমরা চাই যথাসময়ে ইলেকশন। যদি যথাসময়ে ইলেকশন না হয়, গড়িমসি করা হয় তাহলে যথোপযুক্ত জবাব দেওয়া হবে। আর যদি যথাসময়ে নির্বাচন হয় তাহলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ফেনীর দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের কোরাইশমুন্সি বাজারে পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, আমাকে ফেনী-৩ আসন থেকে মনোনয়ন প্রদান করায় আমি প্রাণের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। উনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন আমি আপনাদের সহযোগিতা পেলে অর্থনৈতিক ও সামাজিকভাবে সমৃদ্ধ সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা গড়তে পারব। আপনাদের জীবনমান উন্নয়নের জন্য সব সময় আমাকে পাশে পাবেন ইনশাআল্লাহ।

তিনি বলেন, দাগনভূঞা থেকে চোর, ডাকাত, গুন্ডা দূর করার জন্য যা যা করার সব করা হবে। যারা দাগনভূঞা বাজারসহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে তাদের তালিকা ইতোমধ্যে তৈরি করা হয়ে গেছে। ইনশাআল্লাহ এমন এক সময় আসবে এসব চাঁদাবাজদের আর খুঁজে পাওয়া যাবে না। আমরা একটি সুখী সমৃদ্ধ ফেনী গড়তে চাই। আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুব অসুস্থ। আপনারা সবাই বেগম জিয়ার জন্য দোয়া করবেন।

অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সাহানা আক্তার শানু, রাজাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমদ ডিপলু, সদস্য সচিব মনছুর ভুঞাসহ স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১০

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১১

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১২

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৩

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৪

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১৫

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৬

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৭

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৮

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৯

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

২০
X