সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

শিশুর মায়ের কোলে থাকার মতোই সনাতনীরা নিরাপদ থাকবে : কাজী আলাউদ্দীন

বিএনপির নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন কাজী আলাউদ্দীন। ছবি : কালবেলা
বিএনপির নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন কাজী আলাউদ্দীন। ছবি : কালবেলা

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে এবং তিনি নির্বাচিত হলে এলাকার সনাতন ধর্মাবলম্বীসহ সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। যেমন করে শিশু মায়ের কোলে নিরাপদ থাকে, ঠিক তেমনভাবেই আমার সময়েও সবাই নিরাপদে থাকবে। নির্বাচনী সমাবেশে এমন প্রতিশ্রুতি দেন তিনি।

শুক্রবার (২৮ নভেম্বর) আশাশুনি উপজেলার কুল্যায় সনাতন ধর্মীয় সম্প্রদায়কে নিয়ে আয়োজিত ধানের শীষের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাজী আলাউদ্দীন।

তিনি বলেন, কুল্যা ইউনিয়নসহ পুরো আশাশুনি অঞ্চলের জলাবদ্ধতা, স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা দীর্ঘদিন ধরেই অবহেলিত। নির্বাচিত হলে এসব সমস্যার টেকসই সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

কাজী আলাউদ্দীন আরও বলেন, বাহাদুরপুর ব্রিজ নির্মাণ, কচুয়া ফুটবল মাঠ উন্নয়ন এবং কচুয়ায় একটি কলেজ প্রতিষ্ঠা, এগুলো হবে আমার অগ্রাধিকার। গত ১৭ বছরে আশাশুনিতে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। রাস্তাঘাট ও কালভার্টগুলো জরাজীর্ণ, এসব দ্রুত ঠিক করাই আমার অঙ্গীকার।

সমাবেশে কুল্যা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মনজুরুল হুদার সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলমের সঞ্চালনায় স্থানীয় নেতারা বক্তব্য দেন। এর মধ্যে ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান লাল্টুসহ অন্য নেতারা।

শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X