চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ আগে আমাকে গ্রেপ্তার করত, এখন স্যালুট দেয় : শাহজাহান চৌধুরী

ছাত্রশিবিরের এক অনুষ্ঠানে বক্তব্য দেন শাহজাহান চৌধুরী। ছবি : সংগৃহীত
ছাত্রশিবিরের এক অনুষ্ঠানে বক্তব্য দেন শাহজাহান চৌধুরী। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ছড়িয়ে পড়া বক্তব্য ঘিরে কয়েক দিন ধরেই আলোচনায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরী। কখনো পুলিশকে নিজেদের আন্ডারে নিয়ে নিজেদের কথামতো কাজ করানো, কখনো নিজেকে ‘গার্ডিয়ান অব চিটাগাং’ দাবি, আবার কখনো নিজের পরিচয় দিয়ে বক্তব্য দিচ্ছেন। তবে তার এমন ‘বিতর্কিত’ ও ‘বিব্রতকর’ বক্তব্যের দায় নিচ্ছে না সংগঠন বা অন্য নেতারা।

এবার গত ২২ অক্টোবর চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রশিবিরের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে শাজাহান চৌধুরীকে বলতে শোনা যায়, ‘পুলিশ আগে আমাকে গ্রেপ্তার করত, এখন স্যালুট দেয়। ওদিকে দেখছি, পুলিশ দাঁড়িয়ে আছে। কে খবর দিয়েছে জানি না, আমি পুলিশ-টুলিশ খবর দিই না।’

ওই ভিডিওতে এ জামায়াত নেতা আরও বলেন, ‘এমন কোনো বাপের ক্ষমতা কী আছে, দেখি এখন পুলিশকে বলুক! সবাই মিলে যদি পুলিশে বলে যে, শাহজাহান চৌধুরী এসেছে— তুমি (পুলিশ) যাও না। তখন পুলিশ বলবে, বাপরে বাপ! চিটাগাংয়ের সিংহ পুরুষ এসেছে কী বাধা দেব, আমি গিয়ে পাহারা দেব। আমি পুলিশ-টুলিশ খবর দিই না, কোনো কারণ ছাড়া সবাই আসে। আরকান রোডেও আসে, স্যার আসসালামু আলাইকুম, এমনে (অঙ্গভঙ্গি) স্যালুট দেয়। আগে আমাকে গ্রেপ্তার করত, এখন স্যালুট দেয়। এগুলো আল্লাহ তায়ালার কুদরত।’

এ বিষয়ে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ নুরুল আমিন বলেন, ‘গত ২৪ নভেম্বর শাহজাহান চৌধুরীর বিব্রতকর বক্তব্যের কারণে কেন্দ্র থেকে তাকে নোটিশ করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। ওই ঘটনার আগে পিছে আরও কোনো বিব্রতকর বক্তব্য তিনি দিয়েছেন কি না, সে বিষয়ে অবগত নই।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X