সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

অর্থ পাচার না হলে বাংলাদেশ সিঙ্গাপুরের চেয়েও উন্নত হতো : এটিএম আজাহার

ফরিদপুরের সদরপুর উপজেলায় জামায়াতের গণসমাবেশে বক্তব্য রাখেন এটিএম আজাহারুল ইসলাম। ছবি : কালবেলা
ফরিদপুরের সদরপুর উপজেলায় জামায়াতের গণসমাবেশে বক্তব্য রাখেন এটিএম আজাহারুল ইসলাম। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজাহারুল ইসলাম বলেছেন, বাংলাদেশে সম্পদের ঘাটতি নেই। সম্পদের ঘাটতি থাকলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হলো কীভাবে? এই অর্থ যদি দেশেই ব্যবহার হতো, তবে বাংলাদেশ কয়েকটি সিঙ্গাপুরের চেয়েও উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারত।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামে প্রয়াত জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এটিএম আজাহারুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সবার আগে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার উদ্যোগ নেওয়া হবে। দেশকে শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব।

তিনি আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা শুধু নির্বাচনের দাবিতে জীবন দেয়নি; তারা স্বৈরশাসকের হাত থেকে দেশকে মুক্ত করে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গ করেছে। নির্বাচন সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অংশমাত্র।

কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমির মুহাম্মদ বদরুদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অঞ্চল সহকারী, ফরিদপুর অঞ্চল মুহাম্মদ দেলোয়ার হোসাইন, ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রসন) আসনের জামায়াত সমর্থিত এমপি প্রার্থী মো. সরোয়ার হোসাইন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১০

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১১

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১২

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১৩

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১৪

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৫

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৬

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৭

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৮

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৯

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

২০
X