দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

প্রত্যেকটা ভোটারই হবে আমার এজেন্ট : হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সুলতানপুরে নির্বাচনী পদযাত্রায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি : কালবেলা
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সুলতানপুরে নির্বাচনী পদযাত্রায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটা ভোটারই হবে আমার এজেন্ট। নির্বাচনে আমি আপনাদের টাকা দিতে পারব না। তবে সুখে দুঃখে আপনাদের সাথে থাকব। আপনারা শুধু ভোটারদের কাছে আমার সালাম পৌঁছে দেন।’

মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি গ্রামে নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এখন অনেকে বলে আমাদের এজেন্ট দেওয়ার লোক নেই। কিন্তু গত ১৭ বছর যাদের নির্বাচনে এজেন্ট দেওয়ার লোক ছিল তারা হাসিনাকে ক্ষমতা থেকে ফেলতে পারেনি, তাহলে সেই এজেন্ট দিয়ে কী হবে। আমাদের এজেন্ট দেওয়ার লোক নেই, কিন্তু আমরাই স্বৈরাচার হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করেছি। আমরা যখন স্বৈরাচার আন্দোলন করেছি তখন অন্য পার্টির লোকজনও আমাদের পেছনে এসে দাঁড়িয়েছে। ঠিক সেভাবে নির্বাচনে আমরা যদি ভালো কাজ করি, তাহলে অন্য পার্টির লোকজনও আমাদের সঙ্গে চলে আসবে। আগামী নির্বাচনে প্রত্যেকটি ভোটারই আমার এজেন্ট হয়ে দাঁড়াবে।’

এর আগে বাদ ফজর উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর গ্রামের বড় বাড়ি থেকে দিনব্যাপী নির্বাচনী পদযাত্রা শুরু করেন হাসনাত আবদুল্লাহ। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১০

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১১

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১২

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৪

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৫

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১৬

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১৮

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৯

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

২০
X