সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া কোটি মানুষের হৃদয়ের স্পন্দন : মান্নান

সোনারগাঁয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান। ছবি : কালবেলা
সোনারগাঁয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান। ছবি : কালবেলা

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের দলের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, খালেদা জিয়া বাংলাদেশের প্রাণ। তিনি শুধু একজন ব্যক্তি নন, তিনি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। তিনিই আমাদের বাংলাদেশ। তাই সেরে উঠুন বাংলাদেশ— এই প্রার্থনা করি। আমরা তার দ্রুত আরোগ্য ও দেশের কল্যাণে আল্লাহর রহমত কামনা করছি।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর হাইস্কুল মাঠে নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান, মো. মোতালেব হোসেন, যুগ্ম সম্পাদক সাফির উদ্দিন মজনু, আতাউর রহমান প্রধান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, সোনারগাঁ বিএনপির যুববিষয়ক সম্পাদক নোবেল মীর, কৃষক দলের আহ্বায়ক ফজলুল হোসেন, নিজাম উদ্দিন, সেলিম হোসেন দিপু, কাউসার আহমেদ, আলিনুর বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, মানুষের ন্যায়সঙ্গত অধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। তিনি কখনো পিছপা হননি, কখনো আপস করেননি। জনগণের কল্যাণই ছিল তার রাজনীতির মূল লক্ষ্য। তার সুস্থতার জন্য আজ শুধু বিএনপি নয়, দেশপ্রেমে বিশ্বাসী প্রতিটি মানুষই আন্তরিকভাবে দোয়া করছেন। আমরা সবাই মহান আল্লাহর কাছে প্রার্থনা করি। তিনি যেন দ্রুত সুস্থতা লাভ করেন, সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরে আসেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রায় আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকেন।

দোয়া মাহফিলে উপস্থিত সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১০

আজকের নামাজের সময়সূচি

১১

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১২

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৩

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৪

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৫

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৬

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৮

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৯

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

২০
X