টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নিজ ফ্ল্যাটেই মিলল নিখোঁজ স্কুল শিক্ষিকার লাশ

স্কুল শিক্ষিকা সাহানা বেগম। ছবি : সংগৃহীত
স্কুল শিক্ষিকা সাহানা বেগম। ছবি : সংগৃহীত

গাজীপুরের পূবাইল থানার মাজুখান এলাকার ফাল্গুনী টাওয়ারের একটি আবাসিক নিজ ফ্ল্যাট থেকে সাহানা বেগম (৫৮) নামে নিখোঁজ এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১২টা ৩৫ মিনিটে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশ সূত্রে জানা যায়, সাহানা বেগম প্রায় চার বছর ধরে টাওয়ারটির দ্বিতীয়তলায় একা থাকতেন। তিনি কালীগঞ্জ উপজেলার ভাটিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তার স্থায়ী ঠিকানা ঢাকার রামপুরা বনশ্রী এলাকায়।

পরিবার জানায়, ৩০ নভেম্বর বিকেল ৫টার দিকে তিনি তার বোন আফরোজা সুলতানা রোজির সঙ্গে হোয়াটসঅ্যাপে সর্বশেষ যোগাযোগ করেন। এরপর থেকে আর কাউকে ফোন বা বার্তা পাঠাননি। কয়েক দিন ধরে দরজা না খোলা ও কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হলে বাড়ির মালিক সমিতির সদস্য মো. শহিদুল হক গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে পূবাইল থানা পুলিশকে জানান।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের ছেলে উপস্থিত থাকা অবস্থায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। খাটের ওপর পড়ে থাকা দেহটি অনেকটাই পচে গিয়েছিল। ধারণা করা হচ্ছে— বোনের সঙ্গে কথা বলার পরই কোনো এক সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হলেও নিশ্চিত হতে মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূবাইল থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হক কালবেলাকে বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের ফলাফল পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X