লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

দিনেদুপুরে ভূমি অফিসে চুরি

উপজেলা ভূমি অফিস, লালপুর। নাটোর
উপজেলা ভূমি অফিস, লালপুর। নাটোর

নাটোরের লালপুরে উপজেলা ভূমি অফিসে কম্পিউটারের যন্ত্রাংশ চুরি করেছে সংঘবদ্ধ চোরচক্র। এ ঘটনার পর থেকে উপজেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে চুরির আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (০৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন।

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাজ হোসেন সৌরভ বলেন, শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পূর্ব মুহূর্তে চোর চক্রের সদস্যরা দুটি কম্পিউটারের মূল্যবান যন্ত্রাংশ চুরি করেছে। সন্ধ্যায় বিষয়টি নজরে আসলে ঐদিন রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

তিনি বলেন, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তবে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা থাকায় কম্পিউটার থেকে তথ্য চুরি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ইউএনও। সম্প্রতি উপজেলায় চুরির উপদ্রব বৃদ্ধি পাওয়ার বিষয়ে তিনি এলাকাবাসীকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ও গ্রাম পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে এলাকাবাসীকে এ বিষয়ে সচেতন করতে মসজিদের ইমামদের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এস এম রিয়াজুল হাসান জানান, চুরি রোধে নৈশকালীন পাহারা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি চোরচক্রের সদস্যদের ধরতে ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার রাতে উপজেলার রঘুনাথপুর গ্রামের ৬টি বাড়িতে চুরির চেষ্টা করে চোরচক্রের সদস্যরা। তবে বাড়ির লোকজন জেগে ওঠায় তাদের সে চেষ্টা ব্যর্থ হয়। তবে শেষ রক্ষা হয়নি একই গ্রামের মৃত বারিক সরকারের ছেলে ঝন্টু সরকারের। সেদিন রাতে তার বাড়ি থেকে চার্জার ভ্যান চুরি করে চোর চক্রের সদস্যরা। গত ছয় মাসে এই গ্রাম থেকে ৭টি ভ্যান চুরি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

এর আগে গত ৩ ডিসেম্বর উপজেলার লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের মঞ্জিলপুকুর এলাকায় আব্দুল মান্নান নামের এক সবজি বিক্রেতাকে ছুরিকাঘাত করে তার টাকা-পয়সা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। গত ১০ নভেম্বর লালপুর হল মার্কেট এলাকায় স্বর্ণের চেইন ছিনতাইয়ের শিকার হন এক নারী।

গত ১১ নভেম্বর লালপুর থানার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি হয় থানায় কর্মরত বাবুর্চি মো. আমিরুল ইসলাম পারভেজের। এ ছাড়া গত সাত মাসে উপজেলায় ব্যক্তি মালিকানাধীন ৩৪টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১০

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১১

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১২

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৩

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৪

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৫

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৬

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৭

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৮

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

২০
X