রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

পুরোনো ছবি
পুরোনো ছবি

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১০টা ৩০ মিনিট থেকে এ নৌরুটে সব প্রকার ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, নদীতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করেই কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় শত শত পণ্যবাহী ট্রাক, বাস ও ছোট যানবাহন আটকা পড়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। বিশেষ করে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও জরুরি পণ্য পরিবহনে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আরও জানায়, কুয়াশার ঘনত্ব কমে গেলে নদীতে দৃশ্যমানতা স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। এ বিষয়ে যাত্রী ও যানবাহন চালকদের ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন কালবেলাকে জানান, ঘন কুয়াশার কারণে বুধবার রাত ১০টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ আছে। ঘন কুয়াশার জন্য সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে যাত্রী ও চালকদের। তবে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

এরইমধ্যে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া প্রান্ত এলাকায় ৫টি ফেরি যানবাহন নিয়ে নোঙর আটকে আছে।

উল্লেখ্য, শীত মৌসুমে প্রায়ই ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখতে হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১০

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১১

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১২

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৩

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৪

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৫

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৬

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৭

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৮

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

২০
X