কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বিপিআইএর সভাপতি মোশারফ, মহাসচিব সাফির

বা থেকে বিপিআইএর সভাপতি মোশারফ হোসাইন চৌধুরী এবং মহাসচিব মো. সাফির রহমান। ছবি : কালবেলা
বা থেকে বিপিআইএর সভাপতি মোশারফ হোসাইন চৌধুরী এবং মহাসচিব মো. সাফির রহমান। ছবি : কালবেলা

দুই বছরের জন্য বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) সভাপতি নির্বাচিত হয়েছেন আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসাইন চৌধুরী এবং মহাসচিব পদে কোয়ালিটি ব্রিডার্স লিমিটেডের পরিচালক মো. সাফির রহমান। মোট ৫৭৪ জন ভোটারের অংশগ্রহণে (২০২৫-২০২৭) দ্বি-বার্ষিক নির্বাচনে পোলট্রি পেশাজীবী পরিষদ এ নিরঙ্কুশ জয় লাভ করে।

গত সোমবার ঢাকার মতিঝিল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডায়মন্ড অ্যাড লিমিটেডের সিইও মো. আসাদুজ্জামান এবং খান এগ্রো ফিড প্রোডাক্টের স্বত্বাধিকারী মো. সৈয়দুল হক খান। কোষাধ্যক্ষ হয়েছেন এনার্জি টেকনোলজির স্বত্বাধিকারী মোস্তফা জাহান।

এ ছাড়া যুগ্ম মহাসচিব পদে মোহাম্মদ আলমগীর হোসেন ও অঞ্জন মজুমদার, প্রচার সম্পাদক পদে শফিকুল ইসলাম এবং সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হন গাজী নূর আহাম্মাদ।

কমিটিতে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, শাহ ফাহাদ হাবিব, মিজানুর রহমান মিন্টু, রাশিদ আহমাদ, মোহাম্মদ জহির উদ্দিন, খায়রুল বাসার সাগর, ফয়েজ রাজা চৌধুরী, মো. সালাউদ্দিন মুন্সী, মো. সোলেমান কবীর, মো. ইমরান হোসাইন ও নাবিল আহামেদ।

নবনির্বাচিত সভাপতি মোশারফ হোসাইন চৌধুরী বলেন, খামারিদের যে আকাঙ্ক্ষা রয়েছে, তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা কাজ করে যেতে চাই। পোল্ট্রি খাতকে কীভাবে আরও সমৃদ্ধ করা যায়, সে লক্ষ্যেই আমাদের কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে পোল্ট্রি শিল্পকে এগিয়ে নেওয়াও আমাদের অন্যতম লক্ষ্য।

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন দেশের পোল্ট্রি খাতের উন্নয়ন, সুরক্ষা ও টেকসই বিকাশে নিবেদিত একটি শীর্ষস্থানীয় সংগঠন। সংগঠনটি খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্ব করে আধুনিক প্রযুক্তি, সুষ্ঠু নীতিমালা ও মানসম্মত উৎপাদনের মাধ্যমে শিল্পের অগ্রগতিতে কাজ করে যাচ্ছে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাংশ সোম মহান (উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয়)। বোর্ডের অপর দুই সদস্য ছিলেন মো. সারোয়ার সালাম (সিনিয়র সহকারী সচিব, বাণিজ্য মন্ত্রণালয়) এবং মো. সিরাজুল ইসলাম (সহকারী বাণিজ্য পরামর্শক, বাণিজ্য মন্ত্রণালয়)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১০

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১১

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১২

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৩

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৪

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৬

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৭

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৯

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

২০
X