কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে খতমে নবুওয়তের শোক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক যৌথ শোকবার্তায় সংগঠনটির সভাপতি শাইখ সাজিদুর রহমান ও মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ একজন সাহসী, আপোষহীন ও দেশপ্রেমিক রাজনৈতিক নেত্রীকে হারালো। আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন ইসলামি মূল্যবোধ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন এক দৃঢ়চেতা নেতৃত্বের প্রতীক। ইসলাম ও আলেম-ওলামাবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে তিনি সবসময় স্পষ্ট ও সাহসী অবস্থান গ্রহণ করেছেন। শাহবাগকেন্দ্রিক ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান এবং দ্বীনের পক্ষে সংগ্রামরত আলেম সমাজের প্রতি তার সমর্থন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

নেতারা আরও বলেন, আধিপত্যবাদী সব শক্তি ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তার দৃঢ়তা, ধৈর্য ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

শেষে তারা আশা প্রকাশ করেন, মরহুমা বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া আদর্শ ও চেতনা ধারণ করে দেশপ্রেমিক ও ইসলামপ্রিয় রাজনৈতিক শক্তিগুলো জাতীয় স্বার্থ, দ্বীন ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

কালবেলা/এমএসকেএম/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X