কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

পর্যটন শহর কাপ্তাইয়ে যত্রতত্র আবর্জনার স্তূপ

কাপ্তাইয়ের জেটিঘাট এলাকায় ময়লার স্তূপ। ছবি : কালবেলা
কাপ্তাইয়ের জেটিঘাট এলাকায় ময়লার স্তূপ। ছবি : কালবেলা

রাঙামাটির কাপ্তাইয়ে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে দিন দিন এ উপজেলা সৌন্দর্য হারাচ্ছে। বিশেষ করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ময়লার স্তূপ জমেছে। এসব থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকরা ভোগান্তি পোহাচ্ছেন।

সম্প্রতি কাপ্তাই উপজেলার জেটিঘাট বাজার, নতুন বাজার, নতুন বাজারস্থ ঢাকাইয়া কলোনী, বরফ কল এলাকা, নতুন বাজার পাবলিক টয়লেট এলাকা, বিএফআইডিসি সংলগ্ন এলাকা, চিৎমরম কিয়াংঘাট, ব্যাঙছড়িসহ বেশকিছু এলাকায় গিয়ে দেখা গেছে, এসব এলাকার বিভিন্ন স্থান ময়লা-আবর্জনায় সয়লাব। উপজেলার বিভিন্ন স্থানগুলোতে জমা ময়লা-আবর্জনা যথাসময়ে পরিষ্কার না করায় দুর্গন্ধ ছড়াচ্ছে। ময়লার ভাগাড় পার হওয়ার সময় অনেককে নাকে রুমাল দিয়ে চলাচল করতে দেখা গেছে।

এলাকাবাসীরা জানান, এসব বর্জ্য ঝড়বৃষ্টিসহ নানাভাবে হ্রদ বা নদীতে গিয়ে পড়ছে। এতে পর্যটন এলাকা হিসেবে খ্যাত কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য, কাপ্তাই হ্রদ এবং কর্ণফুলী নদীর পানি নষ্ট হচ্ছে। নদী ও হ্রদে মাছের বংশ বিস্তারে বাধাগ্রস্ত এবং বিভিন্ন রোগবালাইয়ের সৃষ্টি হচ্ছে।

কাপ্তাই উপজেলার আবাসিক মেডিকেল অফিসার ওমর ফারুক রনি বলেন, ‘যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার ফলে এলাকার যেমন সৌন্দর্য নষ্ট হচ্ছে তেমনি স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে এলাকার শিশু থেকে বৃদ্ধ সবাই। তাই ময়লা-আবর্জনা অপসারণে এবং এলাকার সৌন্দর্য ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

এ ব্যাপারে কাপ্তাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ বলেন, ‘কাপ্তাই ইউনিয়ন এলাকার বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য একটি বর্জ্য পরিবহনের গাড়ি ও কিছু ড্রাম দেওয়া হয়েছিল। কিন্তু মানুষ এসব নিয়মের তোয়াক্কা না করে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে এলাকাকে নোংরা করছে।’ এলাকার স্বার্থে নিয়ম ভঙ্গকারীদের নিয়ম মানতে প্রয়োজনে বাধ্য করা হবে বলে জানান তিনি।

বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ বলেন, ‘সংরক্ষিত বনাঞ্চল এলাকায় আবর্জনা ফেলার বিষয়টি নিয়ে উপজেলা সমন্বয় সভায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর, বদলাচ্ছে চিরাচরিত ধারা

বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা

‘নির্বাচন ঘনিয়ে আসায় নেতানিয়াহুর এখন নতুন শত্রু দরকার’

মরক্কোর হারে নোরার চোখে জল, ‘প্রেমিক’ হাকিমির জন্য কী লিখলেন?

যার মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে

১০

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী হাসপাতালে

১১

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

১২

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া

১৩

সাতকানিয়ায় বন্যার মধ্যে কবরস্থানের দেয়াল ভাঙচুরের অভিযোগ

১৪

ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

১৫

ডিবিটি বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন

১৬

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ

১৭

ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প

১৮

বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

১৯

সেতুর অ্যাপ্রোচ সড়ক ভেঙে সুরঙ্গ, জনমনে আতঙ্ক 

২০
X