চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৬ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্রসহ গ্রেপ্তার ঢাকাইয়া আকবর

গ্রেপ্তার ঢাকাইয়া আকবর। ছবি : কালবেলা
গ্রেপ্তার ঢাকাইয়া আকবর। ছবি : কালবেলা

চট্টগ্রামে শিবির ক্যাডার সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর ফের পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি অস্ত্র।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে লক্ষ্মীপুর জেলার শাকচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামের আলোচিত এ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ওসি মো. ফেরদৌস জাহান।

কালবেলাকে তিনি জানান, ঢাকাইয়া আকবরের বিরুদ্ধে আগেও অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলা ছিল। এবার লক্ষ্মীপুর সদর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি রিভলবার এবং এলজি (পাইপগান)। ওই আসামির বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্প্রতি ঢাকাইয়া আকবর ও তার গ্রুপের সদস্যরা ফের সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ আসে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। শিবির ক্যাডার সাজ্জাদ ভারতে বসে চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাদাবি করে আসছিল বলে অভিযোগ দীর্ঘদিনের। এ কাজে ঢাকাইয়া আকবর সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করছিল বলে অভিযোগ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X