ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

টিফিনের টাকা জমিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করল স্কুলছাত্রী! 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটছে ক্ষুদে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটছে ক্ষুদে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

শরীয়তপুরের ভেদরগঞ্জে টিফিনের টাকা জমিয়ে কেক কেটে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেন ১০ বছর বয়সী ইশরাত তালুকদার নামে এক স্কুল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পুটিয়ায় তার নিজ বাসায় স্কুল সহপাঠীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করেন এই শিক্ষার্থী।

ইশরাত তালুকদার স্থানীয় ৫৮ নম্বর পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণপুর ইউনিয়নের সাবেক ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য রাজিব তালুকদারের দ্বিতীয় মেয়ে।

এ বিষয়ে ইশরাত তালুকদার কালবেলাকে বলেন, আমি ছোটবেলা থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পছন্দ করি। শেখ হাসিনা আমাদের ফ্রিতে স্কুল ড্রেস দেয়, উপবৃত্তির টাকা দেয়, বই খাতা দেয়, এজন্য আমি তাকে খুব পছন্দ করি। তাই আমি ১ বছর ধরে আমার টিফিনের টাকা জমিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সহপাঠীদের নিয়ে কেক কাটি ও দোয়ার আয়োজন করি। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রীক শেখ হাসিনা পঞ্চম বারের মতো ক্ষমতায় থাকুক এবং আমাদের শিক্ষার্থীদের জন্য কাজ করুক।

ভেদরগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল বলেন, ইশরাত তালুকদার আওয়ামী লীগ পরিবারের সন্তান। সে একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ে এবং খুব ভালো ছাত্রী। প্রধানমন্ত্রীর প্রতি তার ভালোবাসা দেখে আমি আপ্লুত। আমি দোয়া করি ইশরাতের জন্য।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১০

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১১

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১২

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

১৩

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

১৪

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

১৫

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

১৬

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১৭

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১৮

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১৯

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

২০
X