মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৬ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫০ এএম
অনলাইন সংস্করণ

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তাজুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

জানা গেছে, তাজুল ইসলাম মিরসরাই সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম গড়িয়াইশ এলাকার মৃত জহুরুল হকের ছোট ছেলে। তার ৭ বছর বয়সী একটি সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাজুল ইসলাম পেশায় একজন নির্মাণশ্রমিক। ময়ামায় রাবার ড্যাম এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দোতলা ভবন থেকে পড়ে আহত হন। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার ঘাড়ে মারাত্মক আঘাত পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামছুল আলম জানান, তাজুল সম্পর্কে আমার চাচাতো ভাই হয়। নিজে নির্মাণশ্রমিকের কাজ করে পরিবার চালাতেন। ভবন নির্মাণে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না রাখায় কাজ করার সময় ভবন থেকে পড়ে গিয়ে ঘাড়ে আঘাত পান তিনি। চমেকে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর সকালে তার মৃত্যু হয়েছে। পরিবারটির উপার্জনক্ষম কেউ আর রইল না।

ভবন মালিক মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুল ইসলাম জানান, ভবনের কাজ করার সময় তৈরিকৃত মাচাং থেকে পড়ে গিয়ে আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাজুল ইসলাম। যতটুকু পারি তার পরিবারের জন্য আর্থিক সহায়তা করব।

মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দিদার জানান, ভবন নির্মাণের নিরাপত্তা ব্যাবস্থা না থাকায় নির্মাণাধীন দ্বিতল ভবন থেকে পড়ে গিয়ে তাজুলের মৃত্যু হয়। শুনেছি পরিবারটি খুবই অসহায়, আমি ব্যক্তিগতভাবে ওই পরিবারকে সহায়তা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কমিটি পুনর্গঠন

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘ইউরোবাইক’-এ বাংলাদেশের অংশগ্রহণ

ইরানের মধ্যে ‘নতুন শক্তি’ তৈরি হয়েছে: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

১০

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

১১

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

১২

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

১৩

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১৬

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৭

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৮

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৯

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

২০
X