মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে চোরাই সেগুন কাঠভর্তি ট্রাকসহ ইউপি সদস্য আটক

মিরসরাইয়ে চোরাই সেগুন কাঠভর্তি ট্রাকসহ আটক আবদুল্লাহ আল মামুন। ছবি : কালবেলা
মিরসরাইয়ে চোরাই সেগুন কাঠভর্তি ট্রাকসহ আটক আবদুল্লাহ আল মামুন। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে চোরাই সেগুন কাঠভর্তি ট্রাকসহ আবদুল্লাহ আল মামুন নামের এক ইউপি সদস্যকে আটক করেছে বন বিভাগ। শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে মিরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়ার স্টেশন এলাকা থেকে বন বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আবদুল্লাহ আল মামুন মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। মামুন মধ্যম তালবাড়িয়া গ্রামের বাসিন্দা।

মিরসরাই বিটের রেঞ্জ কর্মকর্তা মো. শাহানশাহ নওশাদ জানান, দীর্ঘদিন মামুনের বিরুদ্ধে সংরক্ষিত বন থেকে অবৈধভাবে গাছ কেটে পাচারের অভিযোগ ছিল। কিন্তু হাতেনাতে ধরা যাচ্ছিল না। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তালবাড়িয়া স্টেশন এলাকায় একটি ট্রাকে চোরাই সেগুন কাঠ লোড দেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

এ বিষয়ে তাকে আসামি করে বন আইনের ২৬ ধারায় মিরসরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ট্রাক থেকে ১৮ ঘনফুট চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়।

মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম দিদার বলেন, ‘সরকার পাহাড়ে সবুজ বনায়নের জন্য প্রতি বছর লাখ লাখ টাকা বিনিয়োগ করছে। এক শ্রেণির অসাধু কাঠ পাচারকারী গাছ কেটে বন ধ্বংস করছে। ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুনকে যেহেতু বন বিভাগের কর্মকর্তারা কাঠসহ আটক করেছে তার বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা নেওয়া হবে তাতে আমাদের কোনো অভিযোগ নেই।’

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, মিরসরাই বিটের রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদ বাদী হয়ে আবদুল্লাহ আল মামুন নামের একজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। রোববার বন বিভাগের কর্মকর্তারা তাকে আদালতে নিয়ে যাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু অপহরণের পর বিছানায় চিঠি রেখে গেল দুর্বৃত্তরা

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১০

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১১

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১২

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১৩

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৪

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৫

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৬

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৭

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১৮

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

১৯

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

২০
X